,

নয়াদিল্লির বাংলাদেশ ভবনে কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

news-image

নিউজ ডেস্ক : সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে আয়োজিত অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা।

পরে তিনি নয়াদিল্লির বাংলাদেশ ভবনে কূটনীতিকদের সঙ্গে নৈশভোজও করেন।

এর আগে বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী হলে শেখ হাসিনা এসে পৌঁছালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতীয় ও বিদেশি সাংবাদিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।

হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মঞ্চে উপস্থিত ছিলেন।

এদিকে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ হাউজে তার সম্মানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের দেওয়া নৈশভোজে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর