সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেঁয়াজের দাম এক লাফে কমল ৩৫ টাকা

news-image

নিউজ ডেস্ক : এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের কারসাজিতে বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে যায়। তাই এই নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি রোধ করার জন্য নিয়মিত বাজার মনিটরিংয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ও বুধবার দেশের বিভিন্ন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এবার প্রশাসনের বাজার মনিটরিংয়ের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজের দাম এক লাফে প্রতি কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা কমেছে। এর আগে, সোমবার দেশের বাজারে পেঁয়াজের কেজি ১০০ থেকে ১০৫ টাকায় গিয়ে ঠেকে। কোনো কোনো স্থানে ১১০ টাকা কেজি পর্যন্ত বিক্রির অভিযোগ ওঠে।

বর্তমানে হিলি স্থলবন্দরে আড়ত ও খুচরা বাজারে পেয়াঁজের কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

আড়তদাররা জানিয়েছেন, বন্দরের আড়তগুলোতে মজুদ করা পেঁয়াজ বাজারে ছেড়ে দেয়ায় দাম খুব দ্রুত কমছে।

বন্দরের ব্যবসায়ীরা জানান, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করার পর হিলি বন্দরের বেশিরভাগ আড়ত বন্ধ থাকলেও বুধবার থেকে সবগুলো আড়ত খোলা থাকায় পেয়াঁজের দাম কমে আসতে শুরু করেছে।

পাশাপাশি আমদানি বাড়ায় পেঁয়াজের দাম আরো কমবে বলেও জানান তারা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে