,

জুই এর বাড়ি ফাকা,ঘরে তালা

Jui House-1আমিরজাদা চৌধুরী,বিজয়নগর থেকে : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিশু জুইয়ের বাড়ি ফাকা। ঘরে ঘরে ঝুলছে তালা । মিনা নামের তার এক চাচীকে ছাড়া আর কাউকে ঐ বাড়িতে পাওয়া যায়নি। সরজমিনে জুই এর বাড়িতে গেলে কথা হয় তার এ চাচীর সঙ্গে। তিনি জানান-জুই এখন টঙ্গীতে তার আরেক চাচী স্বপ্না বেগমের বাপের বাড়িতে রয়েছে। তার সঙ্গে সেখানে বাবা-মা, দাদী সবাই রয়েছেন। তিনি আরো জানান- হাসপাতাল থেকে জুইকে ১৪ ই ফেব্রুয়ারী রিলিজ দেয়া হয়। মিনা বলেন ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেননা। তবে শুনেছেন ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএরোডে বাবা-মার সঙ্গে সিএনজি অটোরিকসা করে যাওয়ার সময় পেট্রোল বোমায় সে আহত হয়। একথা তাকে জানিয়েছেন তার জা স্বপ্না। তবে বাড়িতে এসে প্রতিবেশীদের কাছ থেকে তিনি শুনেছেন জুই মোমের আগুনে দ্বগ্ধ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামের  জজ মিয়ার কন্যা জুই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রধানমন্ত্রী তাকে দেখার পর আলোচিত হয়ে উঠে সে। পেট্রোল বোমায় দ্বগ্ধ হিসেবে সহায়তাও পায় ।

jui house-2জুই পেট্রোল বোমায় দ্বগ্ধ এই খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান এবং থানা পুলিশ জানায়- জুই নিজ ঘরে মোমের বাতির আগুনে দ্বগ্ধ হয়েছে। ১ লা ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টার দিকে জুইকে তার মা ঘরের মেঝেতে রেখে টয়লেটে গেলে তার সামনে জ্বালানো মোমবাতিতে থাবা দিয়ে ধরে ফেলে। এতে শরীরের পড়নের কাপড়ে আগুন লেগে তার শরীর দ্বগ্ধ হয়। কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তির পর গনমাধ্যমে খবর আসে সে পেট্রোল বোমায় দ্বগ্ধ হয়েছে। পালপাড়া গ্রামে জজ মিয়ার প্রতিবেশী কৃষ্ণধন পাল,যোগেশ চন্দ্র পাল,প্রানতোষ পাল ও শাহিন মিয়া জানান- মোমের আগুনেই  দ্বগ্ধ হয়েছে জুই।

jui house-3তাদের বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে আমরা বের হয়ে দেখি সিএনজি অটোরিকসায় করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।  

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ