,

সোয়া কোটি টাকা-ইয়াবা মিলল ব্যবসায়ীর বাড়িতে

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১ কোটি ২৫ লাখ টাকা ও দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় ব্যবসায়ী জামাল হোসেন মৃধাসহ তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার ভোরে উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকা থেকে টাকা ও ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রসুলপুর এলাকার ইউনুস মৃধার ছেলে জামাল হোসেন, তার ভাই মোস্তফা কামাল এবং প্রতিবেশী মানিক মিয়া।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, রাতে একটি বড় ইয়াবার চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ ১ কোটি ২৫ লাখ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকরা টাকার বৈধ উৎস এবং এত টাকা কোথা থেকে এনেছে সে তথ্য দিতে পারেনি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।

তিনি আরও বলেন, ‘জামাল হোসেন বলেছেন, তার কয়েল তৈরির কারখানা আছে। সেটি মাস্টার কয়েল নামে পরিচিত। সেটিরও কোনো বৈধ কাগজপত্র নেই। আর এ কয়েল ফ্যক্টরির মাধ্যমে তিনি পরিবেশ দূষণ করছেন। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে আমরা মানি লন্ডারিংয়ের মামলা করতে পারব, মাদক মামলাও হবে।’

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে হারুন অর রশিদ বলেন, ইয়াবা সম্রাট থেকে শুরু করে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, রসুলপুর এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও ইয়াবার চালান রয়েছে- এমন গোপন সংবাদে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে এক কোটি ২৫ লাখ টাকা এবং দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক জামাল হোসেন ও মোস্তফা কামাল এবং তাদের প্রতিবেশী মানিক মিয়াকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটককৃতদের মধ্যে জামাল হোসেন ও মোস্তফা কামালের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ধাসুরা এলাকায়। আট বছর আগে তারা রসুলপুর এলাকায় জমি কিনে বাড়ি করেন। তারা অবৈধ কয়েল কারখানা ও গরুর খামারের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।

চার তলা বিশিষ্ট বাড়িসহ তাদের তিনটি বাড়ি রয়েছে বলেও জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা