সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্ভকালীন ক্লান্তিমুক্ত থাকবেন যেভাবে

news-image

স্বাস্থ্য ডেস্ক : গর্ভাবস্থায় মায়েরা খুব সহজেই ক্লান্তি বোধ করেন। বিশেষ করে গর্ভের প্রথম ১২ সপ্তাহে ও শেষ দিকে। কনসিভ করার পরপর মায়ের শরীরে যে হরমোনের তারতম্য ঘটে, এর জন্যই মায়েদের কিছু উপসর্গ দেখা দেয়; যেমন- ক্লান্ত হওয়া, বিষণ্ন বোধ করা, জ্বর জ্বর লাগা ইত্যাদি। গর্ভের শেষ দিকে মায়েরা তাদের শরীরের অতিরিক্ত ওজনের কারণে ঘন ঘন ক্লান্তি বোধ করেন। এছাড়াও ক্লান্তির অন্য কারণগুলো হলো নিদ্রাহীনতা, দুশ্চিন্তা ও অপর্যাপ্ত খাবার। এ সময় ক্লান্তি বোধ করা সাধারণ শারীরবৃত্তীয় ঘটনা হলেও কিছু কিছু মেডিকেল কারণও এর পেছনে লুকিয়ে থাকতে পারে। যেমন- রক্তশূন্যতা, থাইরয়েডগ্রন্থির অ্যাবনরমালিটি ও বিষণ্নতা থেকেও ক্লান্তি হতে পারে।

কীভাবে ক্লান্তি দূর করা যাবে?

* ক্লান্তি এবং অন্য কোনো রোগ থাকলে এর জন্য যথাযথ চিকিৎসা নিতে হবে।

* পর্যাপ্ত পরিমাণ সুষম খাদ্য ও পানীয় পান করতে হবে। একবারে বেশি না খেয়ে ৩ বা ৪ ঘণ্টা পরপর অল্প পরিমাণে খেতে হবে।

* দিনে ২ ঘণ্টা ও রাতে ৮ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে।

গর্ভাবস্থার শেষ দিকে নিদ্রাহীনতা একটি পরিচিত সমস্যা, যা এ সময়কে কঠিন করে তোলে। এটি দূর করার কিছু নিয়ম নিচে দেওয়া হলো-

* প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান, রাতে ঘুমাতে যাওয়ার ২ বা ৩ ঘণ্টা আগেই রাতের খাবার সেরে নিন।

* ঘুমানোর আগে উষ্ণ পানির গোসল, এক কাপ গরম দুধ আপনার নিদ্রায় সহায়ক হবে।

* ঘুমানোর সময় ছাড়া বিছানায় যাবেন না। অলস সময় না কাটিয়ে স্বাভাবিক কাজ চালিয়ে যান এবং প্রতিদিন কিছু সময় যেকোনো মধ্যম মানের ব্যায়াম (হাঁটা, সাঁতার কাটা) আপনার দুশ্চিন্তা কমাতে ও ঘুমাতে সাহায্য করবে।

* চা, কফি, কোকজাতীয় পানীয় মস্তিষ্কের জন্য উত্তেজক ও নিদ্রাহীনতার কারণ। তাই যথাসম্ভব পরিহার করুন।

* ঘুমানোর আগে নিশ্চিত হয়ে নিন, আপনার ঘুমানোর জায়গাটি যথেষ্ট আরামদায়ক ও কোলাহলমুক্ত কি না।

এর পরও যদি ঘুমানোর সমস্যা থেকে যায়, তবে ডাক্তারের পরামর্শ নিন। গর্ভাবস্থায় নিরাপদ এমন কিছু ওষুধের সাহায্যে আপনার নিদ্রাহীনতা কাটিয়ে ফ্রেশ বা ক্লান্তিমুক্ত হতে পারেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে