সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে জানবেন আপনার নামে কয়টি সিম

news-image

আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও আঙুলের ছাপ ব্যবহার করে অজান্তেই কেউ সিম নিবন্ধন করে নেয়নি তো? এটি খুবই জরুরি। কিন্তু অনেকেই তা আমলে নেন না, পরে বিপদে পড়েন। যদিও বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে মোবাইলফোনের সিম নিবন্ধনের সরকার ঘোষিত নির্দিষ্ট সময় পার হয়েছে। যেসব সিম ওই সময়ের মধ্যে নিবন্ধন হয়নি সেগুলো বন্ধও করে দিয়েছে সরকার। তবে এখনো চলছে সিম নিবন্ধন।

আপনার নিরাপত্তার জন্য এনআইডি দিয়ে এটা জানা খুবই জরুরি যে, আপনার নামে কয়টি মোবাইল কোম্পানির কতটি সিম নিবন্ধিত হয়েছে। এখন হয়তো আপনি ভাবছেন এটা কীভাবে জানবেন? চলুন তাহলে জেনে নেয়া যাক-

একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল কোম্পানির সিম নিবন্ধিত হয়েছে কোনো চার্জ ছাড়াই তা ঘরে বসে সহজেই জানা যায়।

যেভাবে জানবেন আপনার নামে নিবন্ধিত সিমের সংখ্যা:

যেকোনো মোবাইল ফোন থেকে প্রথমে কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লেখার জন্য অপশন আসবে। তখন আপনার এনআইডির শেষ চারটি সংখ্যা চাপুন। কিছুক্ষণের মধ্যে একটি ফিরতি মেসেজ আসবে। সেখানে আপনার নামে কোন কোম্পানির কয়টি সিম নিবন্ধিত আছে সব চলে আসবে।

আপনার এনআইডিতে নিবন্ধিত কোনো সিম আপনার না হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন এবং তা বন্ধ করে দিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক