,

ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে তাদেরও ছাড় নেই : ওবায়দুল কাদের

news-image

ক্যাসিনো ব্যবসাসহ অন্যায় অনিয়মের সঙ্গে জড়িত কারও ছাড় নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। তাদেরও ধরা হবে।

শুক্রবার সকালে সিলেট সড়ক জোন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেন, ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে, তারা আওয়ামী লীগ কিংবা অন্য দলের অথবা পুলিশ প্রশাসনের হলেও কাউকে ছাড় দেয়া হবে না।

ক্যাসিনোবিরোধী অভিযান আওয়ামী লীগ নিজের ঘর থেকে শুরু করেছে জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড় না দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, মহাসড়কে করিমন, নসিমনসহ তিন চাকার যান চলাচল বন্ধে কাজ চলছে। এ যানের আমদানির বিষয়টা বাণিজ্য মন্ত্রণালয়ের। আমদানি বন্ধ করতে একাধিক চিঠি দিয়েছি। এছাড়া নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ব্যবস্থা নিতে আগে থেকেই প্রশাসনকে বলে রাখা আছে।

এদিকে সিলেট-ঢাকা চার লেন সড়কের ব্যাপারে তিনি বলেন, ফান্ডিংয়ের অভাবে আগে থেকে কাজ শুরু করা যায়নি। চারলেনের ব্যাপারে শুরু থেকেই তিনি আন্তরিক বলে জানান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর