,

যুবলীগের নেতা খালেদ মাহমুদ ১০ দিনের রিমান্ডে

news-image

এবার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইন এই আদেশ দেন।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর অস্ত্র মামলায় ৪ দিন ও মাদক মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে, আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আইনজীবী লিয়াকত আলী লিটন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক উভয় মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে খালেদের গুলশানের বাসা ঘিরে রাখে র‌্যাব। এরপর সন্ধ্যায় তাকে আটক করা হয়। তার বাসা থেকে একটি অবৈধ অস্ত্র, লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় আরও দুটি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও চারশ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া তার বাসার ওয়াল শোকেস থেকে নগদ ১০ লাখ ৩৪ হাজার টাকা জব্দ করে র‌্যাব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর