,

ইলিশের ৭৫% ধরা পড়ে বাংলাদেশে, ১৫% মিয়ানমার আর ভারতে ৫%

news-image

প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার বন্ধ কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে ভাল ফলাফল পেয়েছে বাংলাদেশে। ভারতের মিডিয়ায় এখন প্রশ্ন উঠেছে কেন ইলিশ পথ ভুলে অন্য পথ ধরলো। ধরা দিতে গিয়েও পুরো অ্যাবাউট টার্ন করে বাংলাদেশের পথ ধরেছে ইলিশ। ফলে পাতে সুস্বাদু নানা পদ থেকে আপাতত বঞ্চিত ভারতের ঘটি-বাঙাল সকলেই। কিন্তু ইলিশের এমন আচমকা পথ পরিবর্তনের কারণ কী? হুগলি নদীর মুখে মাছ ধরার জাল এবং পলি জমে নদীর নাব্যতা নষ্ট হওয়ায় ইলিশের দল ফিরে যাচ্ছে বাংলাদেশের দিকেই। ঠিক এই কারণেই বাংলার নদীতে ইলিশের দেখা প্রায় পাওয়া যাচ্ছে না বললেই হয়। তাই ভারতের বাজারে রুপোলি শস্যের দাম আকাশ ছোঁয়া। টাইস অব ইন্ডিয়া

২০০২-০৩ সালে হুগলি থেকে ধরা পড়েছিল ৬২,৬০০ টন ইলিশ। ২০১৭-১৮ সালে তা নেমে দাঁড়ায় ২৭,৫৩৯ টনে। অর্থাৎ ৫৬ শতাংশ কমেছে ইলিশের যোগান। এই একই সময়ে বাংলাদেশে ইলিশ ধরা পড়েছে লক্ষণীয় হারে। ২০০২-০৩ সালে যে পরিমাণ ছিল ১,৯৯,০৩২ টন ২০১৭-১৮ সালে তা বাংলাদেশে বেড়ে দাঁড়িয়েছে ৫,১৭,০০০ টন। বৃদ্ধি বেড়েছে প্রায় ১৬০%।

ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিস রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন বিভাগীয় প্রধান উৎপল ভৌমিক জানিয়েছেন, ইলিশ সাধারণত তিনটি পথ ধরে— হুগলি, বাংলাদেশের মেঘনা নদী এবং মিয়ানমারের ইরাবতী। কিন্তু সাম্প্রতিক সময়ে হুগলিতে অনিয়ন্ত্রিত মাছ ধরা এবং পলি জমার কারণে ইলিশ আর এই পথে এগোচ্ছে না। বরং বেছে নিচ্ছে মেঘনা নদীপথ।

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির