সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

news-image

শেরপুরের নকলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, গতকাল রোববার রাতে উপজেলার গণপদ্দী বাজারের চিথলিয়ায় ঢাকা থেকে শেরপুরগামী এফ-জেড পরিবহনের একটি বাসের সঙ্গে শেরপুর থেকে নকলাগামী সিএনজিচালিত অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে অটোরিকশাচালক বিল্লাল হোসেন (৪০) মারা যান। এ সময় গুরুতর আহত হন অটোরিকশার আরো পাঁচ যাত্রী। গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমান নামের এক যাত্রীকে (৫৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত হাবিবুর নকলা উপজেলার চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা ছিলেন। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজ্ঞাত এক যাত্রী।

ওসি আলমগীর হোসেন শাহ জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এর মধ্যে বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে