প্রবাসীকে অ’পহরণ করে নি’র্যাতন, ভিডিও ভাইরাল
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় ইয়াসিন আহাম্মেদ সোহাগ নামে এক প্রবাসীকে অ’পহরণের পর ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অ’পহরণকারী চক্র। গেল ১২ সেপ্টেম্বর অ’পহরণের পর টানা ছয় দিন নি’র্যাতন করে ১৮ সেপ্টেম্বর ওই প্রবাসীর নি’র্যাতনের ভিডিও প্রকাশ করা হয়।
সিনেমার কাহিনীকে হার মানিয়েছে এ অ’পহরণ এবং নি’র্যাতনের ঘটনাটি। প্রবাসী সোহাগকে অমানবিক নি’র্যাতনের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
অপহৃত সোহাগ জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকাড়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় অপহৃতের ভাই সুজন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করলেও ঘটনার মূলহোতা সুমন মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অভিযোগে জানা যায়, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকাড়া গ্রামের ইয়াসিন আহাম্মেদ সোহাগ ২০১২ সালে ইতালি যাওয়ার জন্য একই এলাকার লারোচো গ্রামের মালেক মাস্টার এবং তার ছেলে ইতালি প্রবাসী কামাল হোসেনকে সাত লাখ ৩০ হাজার টাকা দেন।
মালেক মাস্টারের ছেলে তাকে ইতালি নিতে না পারায় তিনি এলাকার লোকজনকে দিয়ে চাপ প্রয়োগ করে ছয় লাখ টাকা উদ্ধার করেন। এরপর তিনি সৌদি আরবে চলে যান।
পরে কামাল ইতালি থেকে ফ্রান্সে চলে যায়। সেখানে গিয়ে সৌদি প্রবাসী সোহাগের সঙ্গে যোগাযোগ করে তাকে ফ্রান্সে নেয়ার প্রলোভন দেখান। সোহাগ ফ্রান্স যাওয়ার জন্য ফের তাকে ১৩ লাখ টাকা দেন। কিন্তু তাকে ফ্রান্স নিতে গড়িমসি করায় সোহাগ পুনরায় তার পরিবারকে চাপ প্রয়োগ করায় তিনি ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন।
সে অনুসারে কৌশলে সোহাগকে গেল ৭ সেপ্টেম্বর সৌদি থেকে দেশে আনেন। পরে ১২ সেপ্টেম্বর ভিসা দেয়ার কথা বলে ঢাকায় নিয়ে কামালের বন্ধু সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে অ’পহরণ করে একটি বাসায় রেখে নি’র্যাতন চালায়। এ নি’র্যাতনের ভিডিও ইমোতে সোহাগের মায়ের কাছে পাঠানো হয়। সেই সঙ্গে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভিডিওতে দেখা যায় অ’পহরণকারীরা সুমনকে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের চাপা দেয় এবং ব্লেড দিয়ে আঘাত করে রক্তাক্ত করে।
তার বুকে এবং গলায় চাপা দিয়ে নি’র্যাতন করে। এ নিয়ে সোহাগের ভাই সুজন ব্রাহ্মণপাড়া থানা এবং এসপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ভিডিও চিত্রের সূত্র ধরে অ’পহরণকারী চক্রের প্রধান চাঁদপুর সদর উপজেলার পশ্চিম হোসেনপুর গ্রামের সুমনের ভাই মমিন এবং তার শ্বশুর আবুল বাশার মুন্সীকে আটকের পর চাপ প্রয়োগ করেন।
এতে অপহৃত ওই প্রবাসীর পকেটে ইয়াবা দিয়ে ৯৯৯ কল করে দেয় অ’পহরণকারীরা। রাজধানীর শ্যামপুর থানা পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে নিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মালেক মাস্টার এবং তার ছেলে জামাল হোসেনকে আটক করে পুলিশ।
এসপি সৈয়দ নুরুল ইসলাম শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিং করে প্রবাসী সোহাগকে উদ্ধারের বিষয়টি সাংবাদিকদেরকে অবহিত করেন।
https://www.facebook.com/abulkhair.2244/videos/1450634201751657/










