সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একমাত্র ছেলে নিয়ে চমক দেখালেন নারী ইউএনও

news-image

একমাত্র ছেলেকে সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করে উপজেলাবাসীর মাঝে চমক সৃষ্টি করেছেন ফেনীর ছাগলনাইয়ার ইউএনও সাজিয়া তাহের। তিনি তার একমাত্র ছেলে সন্তান শাদাব হাসানকে (৪) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেছেন। বিষয়টি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোগন সৃষ্টি করেছে। গত সোমবার সকালে ইউএনও তার ছেলে শাদাতকে ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি করান।

সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির কারণ সম্পর্কে সাজিয়া তাহের বলেন, আমার ছেলের বয়স অনুযায়ী প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি করা উচিত। আমি ছাগলনাইয়ার কয়েকটি কিন্ডার গার্টেন স্কুল পরিদর্শন করে দেখেছি প্রাক-প্রাথমিকের শিশুদের জন্য যে ব্যবস্থা থাকা প্রয়োজন তা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া অন্য কোথাও নেই।

তিনি বলেন, ছাগলনাইয়া মডেল প্রাইমারি স্কুলে প্রাক-প্রাথমিক শ্রেণির শিশুদের শ্রেণি কক্ষসহ প্রয়োজনীয় সকল আসবাবপত্র রয়েছে। তাছাড়া স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেনসহ সব শিক্ষক যোগ্যতা সম্পন্ন।

ইউএনও বলেন, আমি আশা করব সকল অভিভাবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের সন্তানদের পড়াবেন। সরকারি স্কুলে এখন শিক্ষা ব্যবস্থা পূর্বের তুলনায় অনেক ভালো।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক