,

অভিযান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আসিফ নজরুল!

news-image

অন্যায়, অপকর্ম, অনিয়ম-দুর্নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান নতুন করে অনেকের মুখোশ উন্মোচন করছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি তার ফেসবুকে লিখেছেন- দুর্নীতি বিরোধী অভিযানে এখন পর্যন্ত বড় যে দু’জনকে ধরেছে দুজনই বিএনপি/ছাত্রদল থেকে আসা। এরকম ভেজাল আওয়ামী লীগদের টিকে থাকতে হয় অনেক বড় খুটি ধরে।

সেই খুটিদের সন্ধান হবে না? গ্রেপ্তার হবে না তারা? না হলে এ অভিযান আসলে কোন সুফল বয়ে আনবে না দেশের জন্য।

এদিকে এই অভিযানে কলাবাগান ক্রীড়া চক্র ক্লাবে অভিযান চালিয়ে ওই ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। সিলগালা করা হয়েছে ধানমন্ডি ক্লাব, এছাড়াও অভিযান চালানো হয়েছে এলিফ্যান্ট রোডের অ্যাজাক্স ক্লাব ও সংলগ্ন একটি ভবনে। এসব ক্লাবে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িতদের প্রায় সবাই সরকারি দলের সঙ্গে জড়িত থাকার খবর গণমাধ্যমে উঠে আসছে।

এর আগে রাজধানীর নিকেতনের বাসা থেকে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬ দেহরক্ষীসহ জি কে শামীমকে আটক করা হয়েছে। তার অফিস থেকে নগদ ১০ কোটি টাকা ও ২০০ কোটি টাকা সমপরিমাণের বিভিন্ন ব্যাংকের এফডিআর চেক, বিদেশি মদ ও অস্ত্র উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাবের ধারণা, ঠিকাদারির আড়ালে অবৈধভাবে এসব অর্থ উপার্জন করেছেন জি কে শামীম।

তারও আগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। অবৈধ ক্যাসিনো পরিচালনাসহ নানা ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি ইতোমধ্যে একাধিক মামলায় ৭ দিনের রিমান্ডে রয়েছেন।

https://www.facebook.com/Dr.Asifnazrul/posts/2949614891719506

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর