,

ফিলিস্তিন যুদ্ধে গিয়ে ২৮ বছর পর ফিরছেন বাংলাদেশি

news-image

ফিলিস্তিনিদের জন্য যুদ্ধ গিয়ে ২৮ বছর পর লেবানন থেকে দেশে ফিরছেন এক বাংলাদেশি। নিপীড়িত ফিলিস্তিনিদের সহায়তা করতে আশির দশকে দেশ ছাড়েন তিনি। বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার শুক্রবার সাংবাদিকদের বলেন, যাচাই-বাছাইয়ের পর আবু সামা নামের ওই বাংলাদেশিকে তার জেলা মৌলভীবাজারে ফিরতে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছেন তারা।

দূতাবাসের পক্ষ থেকে তাকে একটি বিমান টিকেটও দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, টিকেট নিতে আজকে উনি এসেছিলেন। রোববার বিকালে দেশের উদ্দেশে লেবানন ছাড়বেন তিনি। সোমবার সকাল ১০টায় ঢাকা পৌঁছাবেন। রাষ্ট্রদূত গত মাসে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ দেয়ার উদ্যোগ নিলে দূতাবাসে যোগাযোগ করেন সামা।

আগামী নভেম্বর ও ডিসেম্বরে দ্বিতীয় ও তৃতীয় দফায় এই সুযোগ পাবেন সেখানকার অবৈধ বাংলাদেশিরা। আব্দুল মোতালেব জানান, ফিলিস্তিন যুদ্ধের জন্য আশির দশকে প্রথম দেশ ছাড়েন আবু সামা। ছয় বা সাত বছর পর দেশে ফেরেন তিনি। এরপর আবার এসে আর কখনও দেশে যাননি।

এক ফেইসবুক পোস্টে রাষ্ট্রদূত লিখেছেন, তিনি ওই ব্যক্তির অনুভূতি বুঝতে চেয়েছিলেন। ‍‌‘তিনি শুধু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলেন। কিছু বলতে পারছিলেন না। আবু সামার আট সন্তান, তাদের পাঁচজন মেয়ে।’

এখন তাদের কাউকে কাউকে চেনেন তিনি। তার সব সন্তানই বিবাহিত। জীবিকার সন্ধানে দেশে ও দেশের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন তারা। দুই বছর পর সত্তর বছরে পা দেবেন এই ফিলিস্তিনিদের হয়ে লড়াই করা বাংলাদেশি। আব্দুল মোতালেব সরকার বলেন, তার বাকি জীবন পরিবার পরিজনদের সঙ্গে সুখে ও শান্তিতে কাটুক- এ কামনা করছি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর