,

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করলো মালদ্বীপ

news-image

এক বছরের জন্য বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া নিষিদ্ধ করেছে মালদ্বীপ। গত ১৮ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।অনিবন্ধিত প্রবাসী শ্রমিকের সংখ্যা কমাতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্র।

মালেতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব টি কে এম মুশফিকুর রহমান জানান, মালদ্বীপ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে দক্ষ এবং পেশাজীবী নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।তিনি জানান, বর্তমানে মালদ্বীপে এক লক্ষেরও বেশি বাংলাদেশি কর্মরত আছেন। যাদের বেশিরভাগই অনিবন্ধিত।

দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বাংলাদেশি শ্রমিকই সবচেয়ে বেশি বলেও জানান তিনি।তবে দুদেশের মধ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে প্রায় এক হাজারের বেশি বাংলাদেশিকে মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হয়েছে।

মালদ্বীপের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা প্রায় দেড়লাখ। এর মধ্যে অনিবন্ধিত শ্রমিক প্রায় ৬৩ হাজার।তারা বলছেন, বাংলাদেশিদের সংখ্যা নির্ধারিত কোটা ছাড়িয়েছে। তবে কোটা অনুযায়ী কতজন বাংলাদেশি দেশটিতে থাকতে পারবে সেই সংখ্যা স্পষ্ট করা হয়নি।

এদিকে বাংলাদেশ থেকে এক বছরের জন্য শ্রমিক নেওয়া বন্ধ করলেও এই নির্দিষ্ট সময়ে বাংলাদেশ ছাড়া অন্য দেশ থেকে শ্রমিক নেবে বলে জানিয়েছে মালদ্বীপের সরকার।তবে বাংলাদেশে থেকে পেশাদারদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মালদ্বীপের একটি বিশেষ টাস্কফোর্সের এই সিদ্ধান্ত নিয়েছে। অনিবন্ধিত প্রবাসী শ্রমিক সমস্যা সমাধানের জন্য এই টাস্কফোর্স গঠন করেন রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।সূত্র জানায়, এক ধরনের দালাল চক্র আড়াই থেকে তিন লাখ টাকার বিনিময়ে ট্যুরিস্ট ভিসায় বহু বাংলাদেশিকে মালদ্বীপে পাঠায়। ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার এসব শ্রমিকরা অনিবন্ধিত হয়ে পড়েন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর