সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার জন্য সিলগালা ধানমন্ডি ক্লাব

news-image

রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেডে অভিযানের পর ক্লাবটি আগামী ২৪ ঘণ্টার জন্য সিলগালা (বন্ধ) করে দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ধানমন্ডি ক্লাবে অভিযান শেষে র‌্যাবের কোম্পানি কমান্ডার এসপি শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর থেকে আমাদের অভিযান চলছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার ধানমন্ডি ক্লাবে অভিযান চালানো হয়েছে। আমরা এখানে বেশ কিছু অসঙ্গতি দেখতে পেয়েছি। বারের লাইসেন্স থাকলেও শুক্রবার ক্লাবটি বন্ধ থাকায় কী পরিমাণ মাদকদ্রব্য এখানে মজুদ আছে তা জানা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘এ ক্লাবে বিভিন্ন ধরনের জুয়া খেলা হয়, সে বিষয়ে আমরা তাদের সতর্ক করেছি। আমাদের সঙ্গে র‍্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম রয়েছেন। তার নির্দেশেই আগামী ২৪ ঘণ্টার জন্য ধানমন্ডি ক্লাব সিলগালা করা হয়েছে।’

‘এই সময়ের মধ্যে রেজিস্টারসহ ম্যাজিস্ট্রেটের সামনে কী পরিমাণ মাদক মজুদ রয়েছে তা মিলিয়ে দেখা হবে। যদি বারের রেজিস্টার এবং মজুদের মধ্যে অসঙ্গতি পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’- যোগ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের কোম্পানি কমান্ডার এসপি শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘বার বন্ধ থাকায় কী পরিমাণ মজুদ আছে তা মিলিয়ে দেখা সম্ভব হয়নি, যতক্ষণ পর্যন্ত মজুদ মিলিয়ে না দেখা হবে ততক্ষণ পর্যন্ত ক্লাবটি সিলগালা থাকবে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা সেটাই অনুসরণ করছি।’

এর আগে কলাবাগান ক্রীড়াচক্র থেকে একটি বিদেশি পিস্তল, বিশেষ ধরনের ইয়াবা, ক্যাসিনো সামগ্রী ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক করা হয় কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুর রহমান, হারুন আনোয়ার লিটনসহ মোট পাঁচজনকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক