সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার টঙ্গীতে ক্লাবে অভিযান, ১৮ নারী পুরুষ গ্রেপ্তার

news-image

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে আওয়ামী লীগের জার্মান প্রবাসী নেতার বিলাসবহুল আবাসিক হোটেল ও ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১৮ নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাতে টঙ্গী মডেল থানার ওসি কামাল হোসেনের নেতৃত্বে হোটেল ‘জাভান’ অভিযান চালায় টঙ্গী পূর্ব থানা পুলিশ।

ক্লাবটির মালিক জার্মান আওয়ামী লীগের সহসভাপতি বাদল। তিনি জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। তবে বাদলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ওই হোটেলে প্রতি রাতেই চলে অসামাজিক কার্যকলাপ। বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা হোটেলটিতে এসে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মদ বিয়ার ও নগ্ন অবস্থায় নাচ-গান করত। এরপর মাতাল অবস্থায় সেখানে রুমের ভেতর অসামাজিক কার্যকলাপ চালাত।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান পরিচালনার পর ৩৩ বোতল বিদেশী মদ ও ৬০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সময় ১২ তরুণী ও ৬ যুবককে গ্রেপ্তার করা হয়।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে