সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে হ’ত্যা

news-image

জেলা প্রতিনিধিঃ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চগড়ে এক স্কুলছাত্রীকে অ’পহরণের পর খুন করা হয়েছে। তার নাম সাদিয়া সামাদ লিসা। সে স্থানীয় আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় আটোয়ারী উপজেলা সদরের ছোটদাপ এলাকায় এই ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার ম’রদে’হ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই বিদ্যালয়ের আকাশ ও মুন্না নামে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তবে প্রেমের প্রস্তাবকারী অভিযুক্ত সহপাঠি সাদ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

পুলিশ ও নি’হতের পরিবারের সদস্যরা জানান, লিসা উপজেলার ছোটদাপ এলাকার আব্দুস সামাদের মেয়ে। সাদ নামে প্রতিবেশী এক সহপাঠী তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। এতে লিসা রাজি না হওয়ায় সাদ একাধিকবার তাকে নানাভাবে হু’মকি দেয়।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, লিসার সঙ্গে আকাশ নামে অপর এক স্কুলছাত্রের সম্পর্ক ছিল। এ নিয়ে সম্প্রতি সাদ ও আকাশের মধ্যে মারামারি হয়। এতে আহত হওয়ায় সাদ বৃহস্পতিবার দুপুরের পর লিসাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায়, তার (লিসা) জন্যই এই অবস্থা। এ সময় বিকেলের মধ্যে লিসাকে কিছু একটা করার হু’মকি দেয় সাদ। এরপর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল লিসা।

নি’হতের বড় বোন সালমা আক্তার আশা জানান, সাদ সব সময় লিসাকে উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লিসাকে হ’ত্যার হু’মকি দিয়েছিল সাদ। লিসাকে নিয়ে সাদ ও তার এক বন্ধুর মধ্যে মারামারি হয়। বৃহস্পতিবার সাদ এসে আহত হাত দেখিয়ে বলে, লিসার জন্য এটা হয়েছে। তখন সে আমার বোনের কিছু একটা করার হু’মকি দেয়। সন্ধ্যায় সাদই আমার বোনকে অ’পহরণের পর হ’ত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা মেয়েটি নিখোঁজের খবর পাই। সকালে বাড়ির পাশের পুকুরে তার ম’রদে’হ ভাসছে- এমন খবরে সেখানে গিয়ে আমরা তা উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য ম’রদে’হ পঞ্চগড় জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নি’হতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক