,

নকল বাবাকে নিয়ে পাসপোর্ট করতে এলেন রোহিঙ্গা তরুণী

news-image

জেলা প্রতিনিধিঃ পরিচয় গোপন করে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করাতে গিয়ে রোহিঙ্গা নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা জোসনা আক্তার (১৬) এবং বাবা পরিচয় দেয়া বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলম (৩২)।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, জোসনা আক্তার এবং শহীদ আলম বান্দরবান পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে এলে তাদের আচরণে ও কথাবার্তায় সন্দেহ হয়। পরে তদন্ত করে রোহিঙ্গা প্রমাণিত হওয়ায় তাদের আটক করা হয়।

পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকার ঠিকানা ব্যবহার করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা জোসনা আক্তার বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলমকে বাবা পরিচয় দিয়ে পাসপোর্ট অফিসে আসে। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে যাচাই-বাছাইয়ের পর রোহিঙ্গা প্রমাণিত হয় জোসনা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান