সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের পর যুবলীগকে ধরেছি: প্রধানমন্ত্রী

news-image

ছাত্রলীগকে সততা, আদর্শ নিয়ে সংযমের সঙ্গে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, কোনও নালিশ শুনতে চাই না। নিজেদের ইমেজ বাড়াতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে। ছাত্রলীগের ভারপ্রাপ্ত দুই শীর্ষ নেতা বৃহস্পতিবার সন্ধ্যায় (১৯ সেপ্টেম্বর) গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের পর যুবলীগকে ধরেছি। সমাজের সব অসঙ্গতি দূর করবো। অপরাধ, অনাচার রোধে যা যা করার করা হবে। যাকে যাকে ধরা দরকার, তাদের ধরা হবে।

তিনি বলেন, জানি, কাজটা কঠিন, বাধা আসবেই, কিন্তু জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে সরকার তা করবে। এ সময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ২৩ জন নেতার পাশাপাশি ছাত্রলীগের দেখভালে নিয়োজিত আওয়ামী লীগের চার নেতাও উপস্থিত ছিলেন। ছাত্রলীগ নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তার হাতে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানান।

গণভবন সূত্রে জানা যায়, গণভবনে শেখ হাসিনা বিভিন্ন সাংগঠনিক নির্দেশনা দেন ছাত্রলীগ নেতাদের। এ সময় তিনি ছাত্রলীগকে সংযম, সততা ও আদর্শ নিয়ে চলার নির্দেশ দেন। ছাত্রদলের মতো আচরণ না করতেও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।
প্রসঙ্গত, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে রেজওয়ানুল হক শোভন ও গোলাম রাব্বানীর পদত্যাগের পর আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্রঃ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে