,

সফলভাবে ডেঙ্গু মোকাবেলা করেছি: স্বাস্থ্যমন্ত্রী

news-image

ডেঙ্গুজ্বর মোকাবেলায় সফলতার দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা খুবই সফলভাবে ডেঙ্গু মোকাবেলা করেছি। আমাদের ডেঙ্গু রোগী কমে আসছে।

বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। হাসপাতালগুলোতে চিকিৎসকের পাশাপাশি ফার্মাসিস্ট নিয়োগের নীতি প্রণয়ন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল অনুষ্ঠানটির আয়োজন করে।

চলতি বছর জুলাইয়ের শুরু থেকে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ক্রমশ তা ছড়িয়ে পড়ে সারা দেশে। দেশজুড়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজারের বেশি মানুষ। এছাড়া সরকারি হিসাবে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ জনের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা আমাদের জন্য শিক্ষা। আগামী বছর যাতে রোগটা কম হয়, আরো ভালোভাবে মোকাবেলা করতে পারি এবং সারা বছর এটা নিয়ে কাজ করি, সেই নির্দেশনা দিয়েছি। আমরা খুবই সফলভাবে ডেঙ্গু মোকাবেলা করেছি। আমাদের ডেঙ্গু রোগী কমে আসছে।’

সম্প্রতি আটটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার স্বাস্থ্যসেবা খাতেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।’

তবে নতুন নিয়োগ পাওয়া ১০ হাজার চিকিৎসকের একজনও হাসপাতালে যোগ না দেওয়ায় হতাশা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছেন। আড়াই বছর হয়ে গেছে, দুর্ভাগ্যজনকভাবে একটি ডাক্তারও আমাদের কাছে আসে নাই। আমাদের মন্ত্রণালয়, প্ল্যানিং মন্ত্রণালয়, পিএসসির মাধ্যমে নিয়োগ হয়েছে। আড়াই বছরে একটি ডাক্তারও আমরা পাইনি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর