সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লাবে ক্যাসিনো চলে আমি তো জানতাম না: মেনন

news-image

ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো চালানো হতো এটা জানতেন না বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন। ক্লাবটি ২০১৬ সালে যখন চালু করা হয় তখন একবারই সেখানে গিয়েছিলেন বলে জানান তিনি।

ক্যাসিনো বিষয়ে বৃহস্পতিবার জানতে চাইলে তিনি রাশেদ খান মেনন বলেন, ২০১৬ সালে যখন ক্লাবটি চালু হয় তখন ওরা আমাকে ওই ক্লাবে নিয়ে যায়। একবারই আমি ওই ক্লাবে গিয়েছি। এরপর আমার সঙ্গে ওই ক্লাবের আর কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, আমি তো জানতাম না ওই ক্লাবে ক্যাসিনো চালানো হয়। আমি যদি এটা জানতাম তাহলে এটা তো আগেই বলতাম।

ক্যাসিনো চালানো ক্লাবের তিনি গর্ভনিং বডির চেয়ারম্যান, এটা নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে। এই সমালোচনার প্রতিক্রিয়া জানতে চাইলে মেনন বলেন, আমি ওই এলাকার মানুষ। শুধু ওই ক্লাব কেন, বহু ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আমি তো জানি না এটা হয়। সমালোচনা হতে পারে, সমালোচনা হলে আমার কি করার আছে।

রাশেদ খান মেনন এই ক্লাবের গভর্নিং বডির চেয়াম্যান। ক্লাবের সভাপতি গ্রেপ্তার হওয়া যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভুঁইয়া। এই ক্লাবে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ক্যাসিনো চালানো হতো। বুবধার ক্লাবে অভিযান চালিয়ে র‌্যাব নারী-পুরুষসহ ১৪২ জনকে আটকসহ ২০ লাখের বেশি টাকা উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক