ক্যাসিনোতে সাপের মাথায় কষ্টিপাথর ছুঁয়ে শুরু হতো খেলা!

news-image

রাজধানীর বনানীর আহম্মেদ টাওয়ারের গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্যাসিনো, ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবসহ এ রকম আরো অনেক ক্যাসিনো বা ক্লাবগুলোতে বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর অভিযান চালায় র‌্যাব।এ সময় এসব ক্যাসিনো সিলগালা করা হয়। এ অভিযানে বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য।

র‌্যাবের এক কর্মকর্তা বলছিলেন, অন্যান্য ক্যাসিনোর চেয়ে মুক্তিযোদ্ধা সংসদের ক্যাসিনোটা একটু ব্যতিক্রম। এটি দেখলে মনে হয় যেন কোনো হিন্দুধর্মীয় ব্যক্তি ক্যাসিনো চালায়। কেমন যেন গা ছমছম পরিবেশ।

তিনি আরও জানান, প্রতিদিন আয়োজন করে সাপের মাথায় কষ্টিপাথর ছুঁয়ে শুরু হতো জুয়া খেলা। জুয়া‌ড়িদের আকৃষ্ট কর‌তে ও হার‌জিত নির্ধার‌ণে না‌কি এসব কা‌জে দেয় ব‌লে ওই কর্মকর্তাকে জানিয়েছে এক জুয়াড়ি।

অভিযানে র‌্যাব সদস্যরা নগদ তিন লাখ ৫৪ হাজার টাকা, মদের বোতল, কষ্টিপাথরের মূর্তি, খেলনা পিস্তল ও পাসপোর্ট উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান