বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংলাপের উদ্যোগকে স্বাগত জানাবে বিএনপি

bnp_1ডেস্ক রির্পোট : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ আজ রোববার এক বিবৃতিতে জানিয়েছেন, নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের ল‌ক্ষ্যে জাতীয় ঐকমত্য, জাতীয় সংলাপ ও জাতীয় সনদ রচনার যেকোনো উদ্যোগকে বিএনপি স্বাগত জানাবে।

বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় আরোহনের জন্য নয়, বরং স্থিতিশীল, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার অদম্য বাসনা নিয়ে খালেদা জিয়া গণতন্ত্র মুক্তির চলমান আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। শত জুলুম-নির্যাতন নিপীড়নসহ সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তিনি প্রস্তুত রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, পোশাকশিল্প মালিকদের অনশনে ব্যবসায়ী নেতারা সরকারকে পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল এবং ট্যাক্স প্রদান বন্ধ করে দেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন, তাকেও বিএনপি স্বাগত জানাচ্ছে। অগণতান্ত্রিক অবৈধ সরকারকে রাজস্ব প্রদানের বৈধতা থাকতে পারে না। বিজিএমইএর অনুষ্ঠানে সরকারি গোষ্ঠীর মদদে বোমা হামলা হয়েছে বলে আমরা মনে করি। এ ধরনের ঘৃণ্য ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।

বিবৃতিতে আরো বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনার মূল ভিত্তি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিকে চুড়ান্ত রুপদানের লক্ষ্যে জাতীয় সনদ রচনা ও প্রয়োজনে সংবিধান পূণ:লিখন বর্তমান সময়ের দাবি। জাতীয় পর্যায়ে ব্যাপক ভিত্তিক সামাজিক পরিবর্তনের এই সুযোগকে অবশ্যই জনস্বার্থে ফলপ্রসু করতে হবে। প্রত্যেক সৃষ্টির এবং বিজয়ের প্রসব বেদনা থাকে, সমগ্র জাতি আজ কষ্টসাধ্য বেদনাকে স্বীকার করেই প্রকৃত গণতান্ত্রিক সমাজ বিনির্মানে বদ্ধপরিকর।

দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচিতে সরকার ও পুলিশি বাঁধা-আক্রমণ ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র মুক্তির চলমান সংগ্রাম অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা