বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দগ্ধ শ্রমিকদের আর্থিক সহায়তা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

DMCH_Burn_Unitডেস্ক রির্পোটবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে দগ্ধ ৪৯ শ্রমিককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ২৪ শ্রমিকের হাতে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করেন মন্ত্রী।

রোববার ঢামেক বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে তিনি এ আর্থিক সহায়তা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য শিরীন আকতার, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক লীগ সভাপতি শুকুর আহমেদ, ঢামেক পরিচালক ব্রি. জে. মুস্তাফিজুর রহমান ও বার্ন ইউনিটের চিকিৎসকরা।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ঢামেক বার্ন ইউনিটের তৃতীয় তলার সভা কক্ষে দগ্ধ রোগীদের এই আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় মন্ত্রী বলেন, গত ৪০ দিনে রাজনীতির নামে সন্ত্রাসের কারণে যারা দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। নাশকতাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি মারতে হয়, তাহলে আমাদের মারেন। নিরীহ মানুষকে নয়।

এছাড়া সহিংসতায় যারা দগ্ধ হয়ে কাজে অক্ষম হয়েছেন, তাদের কাজের ব্যবস্থা করার আশ্বাস দেন মন্ত্রী। প্রয়োজনে তাদের বড় অঙ্কের আর্থিক সহযোগিতা দেবেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা