মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিন্নি নয়, শেষ কথা দুলালকেই বলেন রিফাত (ভিডিও)

news-image

মিন্নিকে নয়, জীবনের শেষ কথাটি রিকশা চালক দুলালকেই বলেছিলেন রিফাত শরীফ। গত ২৬ জুন বরগুনায় দু’র্বৃত্তদের হাতে হ’ত‌্যার শিকার হন তিনি। ধা’রালো অ’স্ত্রের কো’পে র’ক্তাক্ত রিফাতকে যে রিক্সায় করে হাসপাতালে নেয়া হয়, সেই রিক্সার চালক দুলাল সেদিনের ভয়াবহ ঘটনাটির বর্ণনা দিয়েছেন। দুলালের বাড়ি সদর ইউনিয়নের ফরাজীরপুল এলাকায়। মঙ্গলবার দুপুরে কথা হয় তার সাথে। স্মৃতি হাতড়ে তিনি সেদিনের ঘটনাগুলো বলে যাচ্ছিলেন।

ঘটনার বিবরণে দুলাল বলেন, ‘ওইদিন কলেজ সড়কে খ্যাপ নিয়ে গিয়েছিলাম। মানুষের ভিড়ের কারণে আর সামনের দিক যাইতে পারি না। শুনলাম সামনে কারা যেন কারে মা’রতেছে। প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে আমি রিকশা ঘুরাইয়া কেবল দাঁড়াইছি, সে সময় একটা ছেলে র’ক্তাক্ত অবস্থায় হাইট্টা আইসা আমার রিকশায় উইঠাই কয়, ‘চাচা আমারে তাড়াতাড়ি হাসপাতালে নিয়া যান।’ সেটাই ছিল ছেলেটির শেষ কথা।’

‘আমি দেখলাম ছেলেটার গ’লা ও বুকের বামপাশ কা’ইট্টা র’ক্ত বাইর হইতেছে। হের জামাডা টাইন্না আমি গ’লা ও বুকে চাইপ্পা ধইরা হেরে কইলাম, আপনে চাইপ্পা ধরেন, আমি চালাই। আমি হাসপাতালে যাওনের জন্য কেবল সিটে বসছি, চালামু, সে সময় একটা মেয়ে দৌড়ে রিকশায় উইঠা ওই পোলাডারে ধইর‌্যা বসে। আমি তাড়াতাড়ি রিকশা চালাইয়া হাসপাতালের দিকে যাই।’

দুলাল বলেন, ‘এক মিনিটের মত রিফাত ঘাড় সোজা করে বসে ছিল। কিন্ত এরপর সে মেয়েটির কাঁধে ঢলে পড়ে যায়। আর ঘাড় সোজা করতে পারেনি। আমাদের রিকশার পাশাপাশি একটা লাল পালসার মোটরসাইকেলে দুইটা ছেলে যাচ্ছিল। মেয়েটি চিৎকার করে তাদের কাছে জ’খমে চেপে ধরে র’ক্ত থামানোর জন‌্য কাপড় চাইছিল। ওরা সাড়া দেয়নি। আমার কাছে মেয়েটি ফোন চায় তার বাড়িতে জানানোর জন্য। কিন্ত আমার ফোন নাই। পরে ওই মোটরসাইকেলের ছেলেদের কাছেও সে ফোন চায়। বলে, ‘ভাই আপনাদের একটা ফোন দেন, আমি একটু বাবার কাছে ফোন করব।’ কিন্ত তারা বলে, ‘আমাদের কাছে ফোন নাই, তুমি হাসাপাতালে যাইতেছো যাও।’

তিনি আরো বলেন, ‘হাসাপাতালের গেট দিয়ে ঢোকার সময় মেয়েটি একজন লোককে ডাক দেয়। রিকশা থামানোর সাথে সাথে ওই লোক দৌড়ে আসে। রিফাতের অবস্থা দেখেই আমাকে নিয়ে স্ট্রেচার আনতে যায়। আমি আর সেই লোক স্ট্রেচার নিয়ে আসি। রিফাতকে রিকশা থেকে নামিয়ে স্ট্রেচারে তুলে অপারেশন থিয়েটারে দিয়ে আসি।’

দুলাল বলেন, ‘রিফাতকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল নিয়ে যাওয়ার পর পুলিশ আমার রিকশার ছবি তুলে নেয় আর কাগজপত্র নিয়ে যায়। আমার রিক্সার কাগজপত্র এখনো পুলিশের কাছেই আছে।’

মিন্নির ডাকে ছুটে এসেছিলেন যিনি : হাসপাতালের সিসিটিভি ফুটেজে ও রিক্সাওয়ালা দুলালের বর্ণনামতে রিকশা থামতেই সাদা গেঞ্জি পরা এক লোক দৌড়ে আসেন। রিকশা চালক দুলালকে সাথে নিয়ে স্ট্রেচার নিয়ে আসেন তিনি। স্ট্রেচারে তুলে রিফাতকে দ্রুত অপারেশন থিয়েটারেও নিয়ে যান। ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম মামুন। তিনি একজন অ্যাম্বুলেন্স ব্যবসায়ী।

মামুনের সাথেও কথা হয় প্রতিবেদকের। মামুন বলেন, ‘মিন্নির ডাক শুনেই আমি দ্রুত ছুটে যাই। রিফাতের অবস্থা দেখে দ্রুত রিকশাচালক ভাইকে নিয়ে হাসপতালের জরুরি বিভাগ থেকে স্ট্রেচার নিয়ে আসি। সে সময় রিফাত রিকশায় মিন্নির কাঁধে ভর করে বসেছিল। আমি, রিকশাচালক ও মিন্নি তিনজন মিলে রিফাতকে ধরে স্ট্রেচারে তুলি। দ্রুত তাকে ওটিতে নিয়ে যাই। ’

তিনি বলেন, ‘ডাক্তারের লিখে দেয়া স্লি প নিয়ে ফার্মেসিতে তিনবার ছুটে যাই। তিনবারে ১ হাজার ৪০০ টাকার ওষুধ কিনে আনি। রিফাতের প্রচুর র’ক্তক্ষরণ হচ্ছিল। কিছুতেই র’ক্ত বন্ধ করা যাচ্ছিল না। চিকিৎসক কো’পের ক্ষতস্থানে গজ ও তুলো দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। তারপর দ্রুত বরিশাল নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আমি অ্যাম্বুলেন্স ঠিক করে গেটে নিয়ে আসি। এর মধ্যেই রিফাতের বন্ধু জনসহ অন্যরা সেখানে আসেন। মিন্নির চাচা সালেহ ও পরে মিন্নির বাবা কিশোরও চলে আসেন। পরে রিফাতকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল নিয়ে যাওয়া হয়। মিন্নি যাওয়ার জন্য বারবার অনুরোধ করছিল। কিন্ত তার চাচা সালেহ ও বাবা কিশোর যেতে দেননি। ’

মামুন বলেন, ‘একজন মানুষকে বিপদে সহায়তা করা মানবিক দায়িত্ব। সে যে কোনো মানুষই হোক না কেন। আমিও সেই চেষ্টা করেছিলাম। কিন্ত আফসোস, রিফাতকে বাঁ’চানো যায়নি।’

সূত্রঃ রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক