সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুদের সঙ্গে মিলে রাতভর প্রেমিকাকে ধ’র্ষণ

news-image

জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে এক কিশোরীকে (১৭) গণধ’র্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার (১৫ সেপ্টেস্বর) রাতভর ওই কিশোরীর কথিত প্রেমিক ও তার বন্ধুরা এ ঘটনা ঘটায়। এ ঘটনায় ওই কিশোরীর ভাই বাদী হয়ে সোমবার দুপুরে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে কামারখন্দ থানায় মামলা করেছেন।

গণধ’র্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি উল্লাপাড়া উপজেলায়। এ ঘটনায় সোমবার বিকেলে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের দুলাল সেখের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং একই এলাকার মুকাদ্দেস আলীর ছেলে নাইমুল হক (২০)।

কামারখন্দ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, অভিযুক্ত আশরাফুল ইসলামের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সর্ম্পক ছিল। গত রোববার রাতে উল্লাপাড়া থেকে আশরাফুল ওই মেয়েকে নিয়ে আসে। এরপর কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। একপর্যায়ে সেখানে আশরাফুল তার আরও তিন বন্ধুকে ডেকে আনে। এরপর ওই কিশোরীকে তারা রাতভর পালাক্রমে ধ’র্ষণ করে। ভোর হলে কুটিরচর এলাকায় ওই কিশোরীকে ফেলে রেখে তারা পালিয়ে যায়। সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, এ ঘটনায় সোমবার দুপুরে ওই কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক