,

দুই বছর ধরে মেয়েকে শিকলে বেঁধে ভিক্ষা করছেন মা

news-image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড। প্রতিবন্ধী মেয়েকে শিকলে বেঁধে এক বৃদ্ধা মা ভিক্ষা করছেন। কেউ এক-দুই টাকা দিচ্ছেন। কেউ মা-মেয়ের করুণ জীবন যাপন নিয়ে ভাবছেন।

হোসনে আরা আক্তার। বয়স ৩৫ বছর। জন্ম থেকে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামে। বাবা আবদুল আজিজ মারা গেছেন অনেক আগেই। তিন বোন দুই ভাই। দুই বোনের বিয়ে হয়েছে। ভাই দুইজনের আর্থিক অবস্থা ভালো নয়। মেয়েকে শিকলে বেঁধে দুই বছর ধরে ভিক্ষা করছেন সুফিয়া বেগম। কোনো বিধবা ভাতা বা বয়স্ক ভাতা তিনি পাননি। মেয়েটিও কোনো প্রতিবন্ধী ভাতা পায়নি।

মা-মেয়ের এমন করুণ অবস্থা দেখে চান্দিনার মাদরাসা শিক্ষক মাসুমুর রহমান মাসুদ বলেন, প্রতিবন্ধী মেয়েকে বৃদ্ধা মা শেকলে বেঁধে ভিক্ষা করছেন। এই দৃশ্য অমানবিক। আর কত খারাপ অবস্থায় পড়লে মা ও মেয়ে ভাতা পাবে। দুইজনের ভাতার ব্যবস্থা হলে তারা একটু ভালো জীবন যাপন করতে পারতো।

সুফিয়া বেগম বলেন, হোসনে আরা তার প্রথম সন্তান। বড় আদরের সন্তান। এতো দিন পথে ঘাটে ঘুরতো। তাই বাধ্য হয়ে শিকলে বেঁধে সঙ্গে রেখে ভিক্ষা করছেন। সরকারের সাহায্য পেলে তদের কষ্ট কম হতো বলে তিনি জানান। দেবিদ্বারের বরকামতা ইউপি চেয়ারম্যান মো.নুরুল ইসলাম বলেন, পরিবারটিকে আমি চিনি। তাদের ভাতার বিষয়ে উপজেলা সমাজ সেবা কার্যালয়ে সুপারিশ করবো।

দেবিদ্বার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.আবু তাহের বলেন, আমরা পরিবারটিকে দুইবার এমপি সাহেবের হাত দিয়ে আর্থিক অনুদান দিয়েছিলাম। ভাতা দেয়ার বিষয়টি ভেবে দেখব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর