সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে’- প্রধানমন্ত্রী

news-image

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক মনোভাব থাকার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে উন্নয়ন করা সহজ হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড. কালাম স্মৃতি পদক গ্রহণকালে একথা বলেন তিনি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলায় অসামান্য অবদান, জনকল্যাণ ও আন্তর্জাতিক শান্তি-সহযোগিতায় বিশেষ অবদান রাখায় ‘ড. কালাম স্মৃতিপদক-২০১৯’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকবে, সমস্যা থাকা খুব স্বাভাবিক, কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে সবক্ষেত্রে একটা সহযোগিতামূলক মনোভাব থাকলে পরে সে সব দেশে উন্নয়ন করা অনেক সহজ হয়।

তিনি বলেন, সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা, পাশাপাশি যে সব বিষয়গুলো আমরা একসঙ্গে কাজ করতে পারি আমাদের সব সময় চিন্তা করতে হবে জনগণকে নিয়ে। জনগণ যাতে সুফল পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা পদক্ষেপ নেই। সেজন্য একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে তোলায় আমরা সব সময় গুরুত্ব দিয়েছি।

বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সুসম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পারস্পরিক আস্থা, প্রত্যয় ও শুভকামনা ওপর ভিত্তি করে বাংলাদেশ-ভারত সম্পর্ক গত এক দশকে নতুন এক উচ্চতায় পৌঁছে গেছে।‘দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন প্রচলিত ও অপ্রচলিত ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। বিশ্ববাসীর কাছে এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি।’

ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল পুরস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।পদক গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা আমাকে সম্মানিত করেছেন, মানে বাংলাদেশের জনগণকে সম্মানিত করেছেন।

প্রধানমন্ত্রীর এ পদক গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীর সদস্য, আওয়ামী লীগ নেতা, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, ভারত থেকে আসা প্রতিনিধিদলসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে