,

হাসপাতালের ১৭ কোটি টাকা মে’রে দিয়েছেন ঠিকাদার-সিভিল সার্জন

news-image

সাতক্ষীরা সদর হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা লোপাটের ঘটনায় দুদকের মামলায় ঠিকাদার ও সহযোগীদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহের উদ্দিন সরকারসহ খুলনা কারাগারে বন্দি চারজনের জামিন নামঞ্জুর করা হয়।

সোমবার জামিন শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করেন খুলনা মহানগর সিনিয়র স্পেশাল আদালতের বিচারক শহীদুল ইসলাম। এর আগে ৯ সেপ্টেম্বর একই আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

একই দিনে ওই মামলার প্রধান আসামি সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমানের জামিন আবেদন বাতিল করে তাকেও কারাগারে পাঠান সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালত। বর্তমানে তিনি সাতক্ষীরার কারাগারে রয়েছেন।

এ মামলায় ঠিকাদার জাহের উদ্দিন সরকার, তার বাবা আব্দুর সাত্তার সরকার, ভগ্নিপতি আসাদুর রহমান ও নিয়োগকৃত প্রতিনিধি কাজী আবু বকর সিদ্দিক খুলনার কারাগারে রয়েছেন। সোমবার জামিন শুনানির দিনে দ্বিতীয়বারের মতো তাদের জামিন নামঞ্জুর করেন খুলনা মহানগর সিনিয়র স্পেশাল আদালত।

দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান বলেন, খুলনার কারাগারে বন্দি থাকা ঠিকাদার জাহের উদ্দিন সরকারসহ চারজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলার নথিপত্র সাতক্ষীরা জেলা জজ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

তিনি বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে চিকিৎসা যন্ত্রপাতি না কিনে ২০১৭-১৮ অর্থবছরে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা লোপাট করেছেন। এ ঘটনায় ৯ জুলাই দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করে দুদক। মামলায় সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহের উদ্দিন সরকারসহ ৯ জনকে আসামি করা হয়েছে।

দুদকের সাতক্ষীরার পিপি মোস্তফা আসাদুজ্জামান দিলু বলেন, আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে মামলার দিন ধার্য রয়েছে। কারাগারে থাকা সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন তৌহিদুর রহমানের আইনজীবীরা মামলার সার্টিফায়েড কপি সংগ্রহ করেছেন। তার জামিন আবেদন করা হলে আমরা তার বিরোধিতা করব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর