,

এবার ধরা সোনারগাঁয়ের ‘নয়ন বন্ড’

news-image

জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীর্ষ স’ন্ত্রাসী একাধিক মামলার আ’সামি নয়ন ওরফে নয়ন বন্ডকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গোহাট্টা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নয়ন বন্ড উপজেলার গোহাট্টা এলাকার জাকির হোসেনের ছেলে। তার বি’রুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির মোট ১২টি মামলা রয়েছে। তার একটি বিশাল কিশোর গ্যাং বাহিনী রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নয়ন বন্ড একটি কিশোর গ্যাংয়ের লিডার। তার অত্যাচারে সোনারগাঁয়ের কয়েকটি এলাকার মানুষ অতিষ্ঠ। কেউ তার অপকর্মের বি’রুদ্ধে প্রতিবাদ করলে বিভিন্নভাবে তাদের ক্ষতিসাধন করেন তিনি।

সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ নয়ন বন্ডকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বি’রুদ্ধে স’ন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। সে একটি সংঘবদ্ধ দল তৈরি করে দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সোনারগাঁ থানার ওসির নির্দেশে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। তার বি’রুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যেভাবে নয়ন থেকে নয়ন বন্ড-পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন সোনারগাঁ উপজেলার বাসিন্দা হলেও তিনি ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় অবস্থান করে তার কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। ডাকাতি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। বরগুনার নয়ন বন্ডের কর্মকাণ্ড দেখে তার কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ‘নয়ন বন্ড’ উপাধি দেয়। এরপর থেকে তিনি নয়ন বন্ড হিসেবেই পরিচিতি পান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর