সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার সাক্ষাৎ পেতে পাকিস্তানের তৎপরতা

news-image

আসন্ন জাতিসংঘ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদ এ বিষয়ে জোর তৎপরতা চালালেও ঢাকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। সম্প্রতি একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে সারাবাংলা।

প্রতিবেদনে বলা হয়, আসন্ন জাতিসংঘ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ঢাকার পক্ষ থেকে কোনো সাড়া পায়নি ইসলামাবাদ।

কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, পাকিস্তানের কারণে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তান ইচ্ছা করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে সম্পর্কের অবনতি করেছে। ইসলামাবাদ ঢাকার বিরুদ্ধে একের পর এক শিষ্টাচারবহির্ভূত ঘটনা ঘটাচ্ছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা পাওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য সহজ হবে না।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, এসব বিষয়ে সিদ্ধান্ত শেষ মুহূর্তে হয়। এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে গত ২০১৩ সালে পাকিস্তান নাক গলালে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর জের ধরে উভয় পক্ষই একাধিকবার দুই দেশের কূটনীতিকদের ফিরিয়ে নিতে বাধ্য করে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে মানহানিকর বিভিন্ন লেখা প্রকাশ করা হয়। যে কারণে ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকরকে গত ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় কড়া ভাষায় প্রতিবাদ জানায় ঢাকা। পাশাপাশি লিখিত একটি প্রতিবাদপত্রও দেয়া হলেও ইসলামাবাদ ঢাকাকে সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, পাকিস্তানের নিয়োগ দেওয়া নতুন হাইকমিশনার ঢাকায় বসে সরকার এবং মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তার এগ্রিমোর (নতুন হাইকমিশনারকে গ্রহণ বিষয়ে সম্মতি) বিষয়ে কিছুই জানান হয়নি।

ঢাকা ইসলামাবাদ সম্পর্ক গত কয়েক বছর ধরে যখন এমন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাবেন কি না, তা সময়ই বলে দেবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে