তিন বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা!
নীলফামারীতে পারিবারিক কলহের জের ধরে এক নারী তার তিন বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে চিলাহাটিগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে দারোয়ানী স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী ধনীপাড়া গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী টুলটুলি আকতার (২৩) ও মেয়ে বৃষ্টি আকতার (৩)। স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই নি’হত হন টুলটুলি বেগম ও তার শিশু মেয়ে বৃষ্টি আক্তার।
টুলটুলি বেগমের বড় ভাই দুলাল হোসেন অভিযোগ করে বলেন, ‘ছয় বছর আগে বোনকে বিয়ে দিই। তারেক মা’দকাসক্ত হওয়ায় প্রায় সময় আমার বোনের ওপর নি’র্যাতন করত। রোববার আমার বোনের একটি কানের দুল সে বিক্রি করে দেয়। এ নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়।’
‘একপর্যায়ে সে আমার বোনকে বেদম প্রহার করে। এ কারণে রাগে-দুঃখে আমার ভাগনিকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বোন আ’ত্মহ’ত্যা করেছে’ যোগ করেন তিনি।
টুলটুলি বেগমের শ্বশুর হামিদুল ইসলাম (৬৫) বলেন, রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। সকালে বউমা তার বাবার বাড়ি যাওয়ার কথা বলে তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে লোকমুখে জানতে পারি আ’ত্মহ’ত্যার খবর। তার ছেলে তারেক বাদাম-বুট ফেরি করে বিক্রি করে বলে জানান তিনি। সে মা’দকাসক্ত নয় বলেও দাবি করেন হামিদুল ইসলাম।
সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক ফিরেজুল ইসলাম বলেন, এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লা’শ উ’দ্ধার করে ম’য়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে।











