বিষণ্ণ মিন্নি, ‘পেটে-বুকে ব্যথা!’
কারাগারে মিন্নির কেটেছে ১ মাস ১৮ দিন। এর আগে তাকে নিয়ে নানা অভিযোগ, আলোচনা-সমালোচনাও হয়েছে। কেউ কেউ তার বি’রুদ্ধে একসঙ্গে দু’জনের সঙ্গে শা’রীরিক সম্পর্ক করেছেন বলেও অভিযোগ করেছিলেন। এদিকে, বরগুনার পুলিশ তার এক্স-বয়ফ্রেন্ড ব’ন্দুকযু’দ্ধে নি’হত নয়নের সঙ্গে লিভ টুগেদার করার একাধিক প্রমাণও পেয়েছিলেন। এমনকি নয়নের মা-ও তার বাসায় মিন্নির যাওয়ার কথা স্বীকার করেছিলেন।
এত কিছুর পরও বর্তমানে কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় অবস্থান করছেন মিন্নি। তবে গণমাধ্যমগুলোতে এখন আর তাকে নিয়ে কোন আলোচনাই হয় না বললে চলে। কারণ, কারাগার থেকে মুক্তি মেলার আগে গণমাধ্যমে কথা বলা বারণ ছিল তার।
তবে কেমন আছেন মিন্নি? জানা গেছে, কারাগার থেকে মুক্তির পর চুপচাপ হয়ে থাকেন তিনি। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন স্বজনদের দিকে। মুক্তির এতদিন পরেও স্বাভাবিক কথা বলছেন না মিন্নি। কি যেন একটা চাপা কষ্ট বুকে বিঁধে আছে।
এমনকি পাড়া-পড়শি আশেপাশের কেউ কিছু জিজ্ঞেস করলে কেঁদে ফেলছেন মিন্নি। এমনকি পরিবারের কারো সঙ্গেও স্বাভাবিক হতে পারেননি তিনি। মিন্নির বাবা মোজ্জাম্মেল হোসেন কিশোর জানিয়েছেন এসব তথ্য।
তিনি বলেন, একদিকে স্বামী হারানোর শোক, অপরদিকে মিথ্যা হয়রানিমূলক মামলা। সব মিলিয়ে ভালো নেই আমার নির্দোষ মেয়েটা। রিফাত শরীফ হ’ত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আ’সামি হয়ে যাওয়ার পর জামিনে মুক্ত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি শা’রীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। বর্তমানে তিনি অসুস্থ। বাড়িতেই চিকিৎসা চলছে তার।
মিন্নির পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু মামলার পরবর্তী তারিখ হাতের নাগালে থাকায় তাকে ভালো কোনো হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না।
মিন্নির পারিবারিক সূত্রে এও জানা যায়, শর্তসাপেক্ষে জামিন পেয়ে বাড়িতে অবস্থান করছেন মিন্নি। স্মৃতিকাতর ও বিষণ্ণতা নিয়ে বরগুনা পৌরসভার মাইঠা এলাকার বাবার বাড়িতে বাবা মোজ্জাম্মেল হোসেন কিশোরের জিম্মায় রয়েছেন মিন্নি। শা’রীরিক অসুস্থতাই বলতে গেলে এখন তার সঙ্গী।
মিন্নির স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে মিন্নি ছিল সদা হাস্যোজ্জ্বল, চঞ্চল ও স্বজনদের সঙ্গে সদালাপী। অনেক স্বজনের মাঝেও সেই মিন্নি ভুগছেন একাকিত্বে। শা’রীরিকভাবে অসুস্থ মিন্নি এখন স্বামী রিফাত শরীফের স্মৃতিতে কাতর। একরাশ বিষণ্নতা নিয়ে একাকি ঘরে দিন কাটে মিন্নির। তবে তার এমন জীবনযাপনে চিন্তিত স্বজনরা। উদ্বিগ্ন তার বাবা ও মা।
এদিকে, মিন্নির বর্তমান শা’রীরিক অবস্থার কথা জানাতে গিয়ে বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, দুই হাঁটুতে কালো দাগ রয়েছে মিন্নির। হাঁটুর ব্যথায় হাঁটতে পারে না সে। চঞ্চল ও সদালাপী মিন্নি এখন কারও সঙ্গে কথা বলে না। খেতে চায় না কিছুই। নিজের ঘরে সবসময় চুপচাপ থাকে সে। কখনো কখনো কাঁদে মিন্নি। যে ঘরে মিন্নি থাকে সেই ঘরে রিফাতের সঙ্গে তার অনেক স্মৃতি। এসব স্মৃতি মিন্নিকে আপ্লুত করে। রাতে ঘুমের মধ্যেও কেঁদে ওঠে, চিৎকার করে মিন্নি।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর আরও বলেন, মিন্নি অনেক অসুস্থ। তার উন্নত চিকিৎসা দরকার। আমরা মিন্নির আইনজীবীর পরামর্শ নিয়েছি। কয়েকদিন পর রিফাত হ’ত্যা মামলার ধার্য তারিখ রয়েছে। ওই তারিখে মিন্নিকে আদালতে হাজির হতে হবে। ওই তারিখের পরে মিন্নির উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো। আপাতত চিকিৎসকের পরামর্শে বাড়িতে মিন্নির চিকিৎসা চলছে।
আমি এখনও সাদা পোশাকধারী পুলিশ আতঙ্কে আছি। সার্বক্ষণিক আমি ও আমার পরিবারের পেছনে তারা লেগে আছে। আমি আবারও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি এ মামলা পুনঃতদন্ত করে সত্যকে উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
মিন্নির চাচা মো. আবু সালেহ বলেন, মিন্নির খাওয়া-দাওয়া নেই, ঘুম নেই; আছে শুধু বিষণ্ণতা। উদাসীনভাবে একেক সময় একেক দিকে তাকিয়ে থাকে মিন্নি। তার সঙ্গে আমি কথা বলেছি। তার পেটে এবং বুকে ব্যথা। আমরা মিন্নিকে নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন।
মিন্নির জামিনে কারামুক্ত থাকার ব্যাপারে আদালতের কিছু নির্দেশনা রয়েছে। আমরা সেসব নির্দেশনা মেনে অতি দ্রুত মিন্নির উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো। মিন্নির স্বাভাবিক জীবনযাপন ও চিকিৎসায় ব্যাঘাত ঘটে এমন কাজ থেকে উৎসুক মানুষকে বিরত থাকার অনুরোধ জানাই আমরা।
উল্লেখ্য, বরগুনার রিফাত শরীফ হ’ত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে দুই শর্তে জামিন মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট। যে দুই শর্তে মিন্নিকে জামিন দেয়া হয়েছে তা হলো, মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না ও তাকে তার বাবার জিম্মায় থাকতে হবে।











