সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রথম রোগী রীনা

news-image

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ভর্তি হওয়া রোগীর নাম রীনা আক্তার।রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রথম রোগী ভর্তি করা হয়। প্রায় এক মাস আগে হঠাৎ পায়ে ফোঁড়া নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রীনা। গত ২৩ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বহিঃ বিভাগে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে স্কিন সার্জারির জন্য হাসপাতালে ভর্তি করেন।

রীনা আক্তারের ছোট ভাই জহিরুল ইসলাম বলেন, অনেক বড় হাসপাতাল, এখানকার পরিবেশটাও অনেক সুন্দর। মনে হচ্ছে বিদেশের কোন হাসপাতালে এলাম। আশা করি অনেক ভাল চিকিৎসা হবে।

রোগী ভর্তির বিষয়ে ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্ধোধনের পরই আমরা বহিঃ বিভাগে চিকিৎসা প্রদান করা শুরু করেছি। অবকাঠামোর সব কাজ শেষ। প্রয়োজনীয় যন্ত্রপাতিও কেনা হয়েছে। এখন শুধু লোকবল নিয়োগের অপেক্ষা।

তিনি বলেন, হাসপাতালের পুরো কার্যক্রম শুরু করতে আরও কিছুদিন সময় লাগবে। তবে অচিরেই সব বিভাগে লোকবল নিয়োগ করে হাসপাতালের সব ধরনের সেবা আমরা দিতে পারব। আমরা জরুরি রোগীদের ভর্তি কার্যক্রম আজ শুরু করেছি। আস্তে আস্তে এর সংখ্যা বাড়বে। ডাঃ সামন্ত লাল সেন আরও জানান, হাসপাতালের পুরো কার্যক্রম শুরু হলে এটি হবে বিশ্বের অন্যতম ও অধুনিক বার্ন ও প্লাস্টিক সার্জারির চিকিৎসালয় এবং আমরা এখানে বিশ্বমানের চিকিৎসা সেবা দিতে পারবো।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম জানান, গত অক্টোবরে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের পর আমরা অগোছালো একটা পরিবেশ পেয়েছিলাম। কর্মী সঙ্কট ছিল, আরও বিভিন্ন রকমের সঙ্কট থাকায় আমরা এতদিন রোগী ভর্তি করাতে পারিনি। বর্তমানে চারটি ওয়ার্ডে একযোগে চিকিৎসা সেবা শুরু হয়েছে।

তিনি জানান, দুটো ওয়ার্ডে পুরুষ রোগী, একটিতে নারী এবং একটি ওয়ার্ডে শিশুদের ভর্তি করা হবে। এই সপ্তাহের শেষে অপারেশন থিয়েটারও চালু হয়ে যাবে। আগামী এক সপ্তাহের মধ্যেই ইনস্টিটিউট পুরোদমে চলতে শুরু করবে। এছাড়া ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), পুরুষ এসডিইউ কেয়ার, নারী এসডিইউ কেয়ার বেডও আগামী সপ্তাহে চালু করা হবে।

উল্লেখ্য, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে বিশ্বের সবচেয়ে বড় বার্ন হাসপাতাল হিসেবে বিবেচনা করা হয়। গত বছরের অক্টোবরে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজধানীর চানখারপুলে এক দশমিক ৭৬ একর জমিতে ৯১২ কোটি টাকা ব্যয়ে ১৮ তলাবিশিষ্ট এই বার্ন ইনস্টিটিউট নির্মাণ করা হয়। এই ইনস্টিটিউটে বার্ন ইউনিট, প্লাস্টিক সার্জারি ইউনিট এবং একাডেমিক উইং মিলে তিনটি ব্লক থাকছে। রোগীর চিকিৎসার জন্য রাখা হয়েছে ৫০০ শয্যা।

এছাড়া গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসার জন্য আইসিইউ ২২টি শয্যা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার হাই ডেফিসিয়েন্সি ইউনিটে ২২টি শয্যা, ১২টি অপারেশন থিয়েটার এবং একটি অত্যাধুনিক পোস্ট অপারেটিভ ওয়ার্ড রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক