,

মৃ’ত ঘোষণা করলেন ডাক্তার, বাঁচানোর চেষ্টায় ওঝারা

news-image

জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে বি’ষধর সাপের কামড়ে লতিফ ফকির (৫৫) নামে এক ব্যক্তির মৃ’ত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে শহরের পশ্চিম কালিকাপুর ১নং ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা গোপাল দাস জানান, লতিফ ফকির তার বাসায় ছোট বড় বিভিন্ন প্রকার সাপ পালন করেন। রাতে সেই সাপকে খাবার খাওয়াতে গেলে একটি বি’ষধর সাপ তাকে ছোবল মা’রে। গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃ’ত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বর্তমানে লতিফ ফকিরকে বাঁচাতে ওঝারা চেষ্টা করছেন। যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ বি’ষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর