,

মায়ের সামনেই জমজ দুই মেয়েকে ধ’র্ষণ করত ‘বাবা’

news-image

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমজ দুই কিশোরী মেয়েকে ধ’র্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরীদের মায়ের দায়ের করা মামলায় তাদের ধ’র্ষ’ক ‘বাবা’কে গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ওই ব্যক্তিকে (৪৫) গ্রেপ্তার করে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তারের পর ওই রাতেই পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মেয়েকে ধ’র্ষ’ণের ঘটনা স্বীকার করে ওই ব্যক্তি।

কিন্তু শনিবার ওই ব্যক্তি ‘ভয়ে বলেছি’ দাবি করে ঘটনাটি সাজানো দাবি করে। তবে পুলিশের ওই এসআই দাবি করেন, ওই ব্যক্তি খুবই হিং”স্র প্রকৃতির ও মা’দকা’সক্ত। তার বি’রুদ্ধে ডা’কাতির অভিযোগও রয়েছে।

জমজ দুই কিশোরীর মা জানান, বিগত ১৯৯৪ কিংবা ৯৫ সালে ওই ব্যক্তির সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। তাদের জমজ দুটি মেয়েশিশুর জন্ম হয়। এরপর তাঁর অনুমতি ছাড়াই তাঁর স্বামী আরো দুটি বিয়ে করে। একপর্যায়ে জমজ দুই মেয়েসহ তাঁকে তাঁর বাবার পাঠিয়ে দেয়।

কিশোরীদের মা জানান, কোনো ভরণ-পোষণ না দিলেও নিয়মিত তাঁর বাবার বাড়ি যাওয়া-আসা করত তাঁর স্বামী। ২০১৭ সালের মে মাসের কোনো একদিন তিনি ঘরে ছিলেন না, ওই সময় তাঁর স্বামী দুই মেয়েকে মে’রে ফেলার ভয় দেখিয়ে ধ’র্ষণ করে।

ঘটনাটি তিনি জেনে গেলেও দুই মেয়ের প্রাণরক্ষায় তা প্রকাশ করেননি। এরপর দু-তিন দিন পর পরই মেয়েদের ওপর ওই অত্যাচার চালাতো তাঁর স্বামী। একপর্যায়ে তাঁর সামনেই চলত বীভৎসতা। দিন-দিনই ওই বীভৎসতা ভয়ঙ্কর হয়ে উঠছিল। চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত দুই মেয়ের ওপর টানা নির্যাতন চালিয়েছে তাদের (জমজ কিশোরী) বাবা।

কান্নায় ভেঙে পড়ে কিশোরীদের মা আরো জানান, বাবার ওই নির্যাতনের শিকার হয়ে তাঁর দুই মেয়ে শুধুই কাঁদত। ঘটনাটি জেনে যায় তাঁর বাবার বাড়ির অন্য সদস্যরাও। পরে তাদের সহযোগিতায় গত শুক্রবার তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন তিনি।

তবে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, জমজ দুই কিশোরী তাদের বাবার বিরুদ্ধে সরাসরি ধ’র্ষণের ঘটনা স্বীকার করেনি। তারা জানিয়েছে, কথায়-কথায় তাদের বেদম মারধর করত তাদের বাবা। কিন্তু ধ’র্ষ’ণের প্রত্যক্ষদর্শী জমজ দুই কিশোরীর মা দাবি করছেন, তাঁর দুই মেয়েই জানে, তাদের বাবা কতটা ভয়ঙ্কর! যেদিনই ছাড়া পাবে, সেদিনই তাদের মে’রে ফেলবে- এই ভয়ে তাঁর দুই মেয়েই নির্যাতনের ঘটনা প্রকাশ করতে চাইছে না।

উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন আরো জানান, জমজ দুই কিশোরীকে পুলিশি নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে সত্য ঘটনা প্রকাশের জন্য বলা হলে তারা ‘চুপ’ ছিল। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ শনিবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রঃ সময়ের কন্ঠস্বর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর