,

ধান খাওয়ার অপরাধে বিষ দিয়ে ৫৭ পাখি হ’ত্যা!

news-image

ধান খাওয়ায় বিষ দিয়ে পাখি নিধনের অভিযোগে এক চাতাল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লালমনিরহাটে শনিবার সকালে শহরের কুলাঘাট রোডের সিটি রাইস মিলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের চাতালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর।

চাতালের শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাখিরা চাতালে শুকাতে দেওয়া ধান খেয়ে ফেলায় ও ধান ঢাকার প্লাস্টিক ছিড়ে ফেলায় ক্ষিপ্ত হন চাতাল মালিক মানিক হোসেন। এজন্য তিনি শনিবার সকাল থেকে বিষ দিয়ে চাতালে আসা পাখিদের হ’ত্যা করতে থাকেন। দুপুর ১টা পর্যন্ত ওই চাতালে ২৯টি বাবুই, ২৪টি ঘুঘু, ২টি সারস, কোয়েল ১টি ও ১টি কবুতরসহ মোট ৫৭টি পাখি হ’ত্যা করা হয়।

পরে মাহাবুব হাসান নামে এক যুবক মৃত পাখিগুলোকে দেখতে পেয়ে সেগুলোকে জড়ো সিটি রাইস মিল লিমিটেডের সামনে রাখেন এবং এর মৃত পাখিগুলোর সামনে পাখি হ’ত্যার বিচার চেয়ে দুটি পোস্টার বসিয়ে দেন। পরে এর একটি ছবি তুলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

একপর্যায়ে বিষয়টি লালমনিরহাট জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে তিনি ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে অভিযান চালানোর নির্দেশ দেন। তার নির্দেশের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা মেলে।

পরে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৮ এর ১ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবীর। জেলা প্রশাসক আবু জাফর এ প্রসঙ্গে বলেন, অভিযুক্ত চাতাল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও টাকা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর