বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা নেয়া প্রয়োজন খালেদার বিরুদ্ধে

63772_muhitডেস্ক রির্পোটহরতাল অবরোধের মত জনবিরোধী আন্দোলন করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, অবরোধ-হরতাল রাজনৈতিক আন্দোলন নয়। রাষ্ট্রবিরোধী, জনবিরোধী আন্দোলন। এর জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা নেয়া প্রয়োজন। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জার্নি’ নামের একটি সংগঠন ‘চলমান রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে। অর্থমন্ত্রী আরও বলেন, নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিলেন। নির্বুদ্ধিতার প্রায়শ্চিত্ত কি জ্বালাও-পোড়াও? আমি মনে করি, এর প্রায়শ্চিত্ত রাজনীতি ছেড়ে দেয়া। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, সন্ত্রাসীর সঙ্গে আলোচনা করে কোন সমাধান নয়। তাদের অন্যায় স্বীকার করতে হবে, এরপর আন্তর্জাতিক উদ্যোগে আলোচনা হতে পারে। এর আগে আমাদের পক্ষ  থেকে সাড়া দেয়ার কোন প্রশ্নই ওঠে না। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি মাহফুজা খানমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এস এম এ ফায়েজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-অর-রশিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা