,

ভবন নির্মাণে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের পরামর্শ

news-image

ভবন নির্মাণে ইটের পরিবর্তে বালু সিমেন্টের ব্লক ব্যবহারের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এজন্য এই ব্লক তৈরিতে ব্যবহার্য যন্ত্রাংশ আমদানি শুল্কমুক্ত রাখার পরামর্শ দেয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠকে এই পরামর্শ দেয়া হয়।

কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, বজলুল হক হারুন, মো. জিল্লুল হাকিম, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান, সৈয়দা জোহরা আলাউদ্দিন ও বেগম ফরিদা খানম অংশ নেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানবৃন্দ, এইচবিআরআইর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে ইটের পরিবর্তে বালু-সিমেন্টের ব্লক ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন কমিটির সদস্যরা। তারা জানান, বালু-সিমেন্টের এই ব্লক অধিক সাশ্রয়ী ও ধীরে ধীরে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তাই ইট ব্যবহারের পরিবর্তে এই ব্লক ব্যবহারে কার্যকর পদক্ষেপ নিলে প্রকল্প ব্যয় সাশ্রয় হবে।

বৈঠকে ইস্কাটন এলাকায় ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে সুপারিশ করা হয়। সরকারি কর্মচারীদের পুরনো কোয়ার্টারগুলো নতুন করে সংস্কার করার বিষয়ে সুপারিশ করা হয়। আগারগাঁওয়ে জরাজীর্ণ দ্বিতল ভবনগুলো ভেঙে বহুতল ভবন নির্মাণের বিষয়ে গৃহীত প্রকল্প নিয়েও আলোচনা করে কমিটি। এছাড়া বৈঠকে সরকারি কর্মচারীদের আবাসন ব্যবস্থা ৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীতকরণের বিষয়ে যেসব প্রকল্প চলমান আছে সেগুলোর বাস্তব অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর