সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে জাহাজডুবি, ১৪ নাবিককে জীবিত উদ্ধার

news-image

বঙ্গোপসাগরের পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে ডুবে যাওয়া কন্টেইনারবাহী কার্গো জাহাজ এমভি গলফ আরগোর ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সাঙ্গু’।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাদের উদ্ধার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে কন্টেইনারবাহী জাহাজ ‘এমভি আরগো’ ১৫২টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম থেকে কলকাতা যাবার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় বঙ্গোপসাগর উত্তাল থাকায় কন্টেইনারসহ জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সাঙ্গু’ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়। আজ সকালে ১৪ জন নাবিককে সমুদ্রে ভাসমান অবস্থা থেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার নাবিকরা হলেন-জাহাজের ক্যাপ্টেন কাজী আব্দুল্লাহ আল মুহিত (৩৫), নোয়াখালী; চিফ ইঞ্জিনিয়ার হাসান রেজা খালিদ (৩২), চট্টগ্রাম; চিফ অফিসার কাজী মাহমুব আলম (২৮), গোপালগঞ্চ; সেকেন্ড ইঞ্জিনিয়ার নূর আলম হিমেল (২৬), নারায়ণগঞ্জ; থার্ড মাস্টার মোজাম্মেল হোসেন (২৪), নোয়াখালী; বোসনমেট রফিক উল্লাহ (৫৯), ফেনী; অ্যাবল সিম্যান মো. জুবায়ের হোসেন (২৪), চট্টগ্রাম; অর্ডিনারি সিম্যান সুজন মুখার্জি (২০), ফরিদপুর; অর্ডিনারি সিম্যান মো. শাহাবুদ্দিন (২১), ভোলা; শাহাদাৎ হোসেন (৩৭), লক্ষ্মীপুর; জামিরুল ইসলাম (৩০), চট্টগ্রাম; শহীদ মিয়া (২৩), রংপুর; মো. রাজু (২৫), চট্টগ্রাম এবং আব্দুর রশিদ (৫০), চট্টগ্রাম।

উদ্ধার নাবিকরা বর্তমানে সমুদ্রে নৌবাহিনী জাহাজ সাঙ্গুতে অবস্থান করছেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক