,

রোহিঙ্গাদের ২০ লাখ ইউরো অনুদান দিল ইইউ

news-image

রোহিঙ্গাদের সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নতুন করে ২০ লাখ ইউরো অর্থ সহায়তা দিয়েছে। জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশে জরুরি অবস্থা পরিচালনার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে এই অবদানকে স্বাগত জানিয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডব্লিউএফপি’র নতুন অর্থায়নে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, শিশু ও মায়েদের মধ্যে অপুষ্টিজনিত হারকে মোকাবিলা ও বর্ষা মৌসুমে পাহাড় ধসে ঘর হারানো ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে।

বাংলাদেশের ডব্লিউএফপি’র প্রতিনিধি রিচার্ড রাগান বলেন, বাংলাদেশে দুই বছর পার হয়ে যাওয়ার পরও রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পগুলোতে একই পরিস্থিতি রয়ে গেছে। প্রায় ১০ লাখ শরণার্থীর মধ্যে ৮০ শতাংশ পুরোপুরি ডব্লিউএফপি’র খাদ্য সহায়তায় উপর নির্ভর করে। এ অনুদান ক্যাম্পগুলোতে দুর্যোগের প্রস্তুতির কাজকেও এগিয়ে নিয়ে যাবে।

চলতি বর্ষা মৌসুমে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা তাদের বসতঘর হারিয়েছেন। ক্যাম্পগুলো প্লাবিত হয়ে আশ্রয়হীন হয়ে পড়ছে রোহিঙ্গারা। ইউরোপীয় ইউনিয়নের নতুন এ অনুদান ডব্লিউএফপিকে এসব চ্যালেঞ্জিং সময়ে শরণার্থীদের চাহিদা পূরণ করতে সাহায্য করবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর