সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর ঘরে বন্ধু, অতঃপর…

news-image

পাবনা প্রতিনিধিঃ স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে বন্ধু ও বান্ধবীকে বেড়াতে নিয়ে আসেন স্ত্রী। এতে ক্ষুদ্ধ হন স্বামী। আর তার বকুনিতে আ’ত্মহ’ত্যা করেন স্ত্রী ইফাত আরা ইয়াসমিন মীম। বুধবার রাতে পাবনার সাঁথিয়ায় উপজেলার আমাইকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নি’হত মীম উপজেলার আমাইকোলা গ্রামের আয়নাল আকন্দ এর ছেলে আজাদের স্ত্রী ও বেড়া উপজেলার মঞ্জুর কাদের মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে এটা হ’ত্যা না আ’ত্মহ’ত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও নি’হতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর আগে বেড়া উপজেলার হাতিগাড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে মীমের বিয়ে হয় পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার আমাইকোলা গ্রামের আয়নাল আকন্দের ছেলে আজাদের সাথে। এরপর বিভিন্ন সময় তাদের মধ্যে নানান কারণে ঝগড়াঝাটি চলে আসছিলো। এরই জেরে ঘটনার দিন রাতে আজাদের সাথে মীমের ঝগড়া হয়। একপর্যায়ে মীম স্বামীর সাথে অভিমান করে গ’লায় ফাঁ’স নেয়। পরে রাতেই তাকে বেড়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে থানায় ফোন দেন। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে লা’শ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাঁথিয়া থানার উপ- পরিদর্শক(এসআই) মামুন বাংলাদেশ জার্নালকে জানান, বুধবার রাতে স্বামীর অনুপস্থিতিতে মীমের বাড়িতে তার এক বান্ধবী ও তার এক বন্ধু বেড়াতে আসে। স্বামী বাড়ি ফেরার পর এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরই এক পর্যায়ে মীম স্বামীর উপর অভিমান করে গ’লায় ফাঁ’স নিয়ে আ’ত্মহ’ত্যা করে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আ’ত্মহ’ত্যা। তবে ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

এদিকে মীমের বাবা ইকবাল হোসেন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের জানান, আজাদ (জামাই) আমার মেয়েকে মেরে ফেলেছে। আমার মেয়ে আ’ত্মহ’ত্যা করতে পারে না। তিনি জানান, ম’য়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেবেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক