শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ঘণ্টা কোথায় ছিলেন এরশাদ?

Arshad-300x169গতকাল মঙ্গলবার বেলা একটায় অনেকটা একাই বাসা থেকে বের হন এরশাদ। সঙ্গে দলের কেউ ছিলেন না। সঙ্গে ছিল না দেহরক্ষীও। কাউকে কিছু না জানিয়ে দীর্ঘ দুই ঘণ্টা তিনি বাইরে অবস্থান করে বেলা তিনটায় বাসায় ফেরেন। এরশাদ কোথায় গিয়েছিলেন সে সম্পর্কে কোন তথ্য পায়নি প্রেসিডেন্ট পার্ক এলাকায় দায়িত্বরত গোয়েন্দা সদস্যরাও।

বাসা থেকে বের হওয়ার আগে এক ঘণ্টা বৈঠক করেন কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে। এ বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এরশাদ বাসা থেকে বের হয়ে যান। এর পরের দুই ঘণ্টা তিনি কোথায় ছিলেন, কি করেছেন- এ বিষয়ে দলের কেউ কিছু জানাতে পারেননি।

জাপা চেয়ারম্যান কানাডার হাইকমিশনারের সঙ্গে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈঠক করেন। বেলা ১টার দিকে তিনি বাসা থেকে বের হওয়ার সময় দেহরক্ষী বাদশা মিয়া তার সঙ্গে যেতে চাইলেও তাকে নেননি।

জাতীয় গোয়েন্দা সংস্থার এক সদস্য বলেন, দু’দিন আগেও একই সময় দুই ঘণ্টার জন্য এরশাদ বের হয়েছিলেন কাউকে কোন কিছু না জানিয়ে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, এরশাদ কূটনৈতিক কোন সূত্রের সঙ্গে একান্ত বৈঠকের জন্যই হয়তো কোথাও গিয়েছিলেন। বিষয়টি গোপন রাখতেই তিনি কাউকে সঙ্গে নেননি। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার সঙ্গে প্রতিবেশী দেশসহ বিভিন্ন দেশের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিকভাবেও তার সঙ্গে বিভিন্ন পক্ষ নিবিড়ভাবে যোগাযোগ রক্ষার চেষ্টা করছে। মানবজমিন

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা