সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইয়ের লাথিতে গর্ভবতী বোনের মৃ’ত সন্তান প্রসব

news-image

ভৈরবে চাচাতো ভাইয়ের লাথিতে গর্ভবতী বোনের গর্ভপাতে মৃ’ত সন্তান প্রসবের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গৃহবধূ রুপালী বেগমের ভাই বাদী হয়ে ভৈরব থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, কাউসার (২৪), জসীম মিয়া (৪৫), সারোয়ার (১৮), শাকিব (২১) ও রাকিব মিয়া (১৯)।

এজাহার সূত্রে জানা গেছে, ভৈরবের চাঁনপুর গ্রামের নূরে আলমের স্ত্রী রুপালী বেগম সাত মাসের গর্ভবতী ছিলেন। গত রোববার সকালে রুপালী বেগমের চাচাতো ভাই কাউছারসহ প্রতিবেশী কয়েকজনের তার স্বামীর নুরে আলমের সঙ্গে ঝগড়া বাঁধে। ঝগড়া থামাতে গর্ভবতী রুপালী বেগম এগিয়ে এলে এক পর্যায়ে তার চাচাতো ভাই কাউছার পেটে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান। এতে তার (রুপালীর) রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার রাতে গৃহবধূ রুপালী বেগম মৃ’ত শিশু সন্তান প্রসব করেন।

রুপালীর স্বামী নুরে আলম জানান, আমি এলাকায় রাজমিস্ত্রীর কাজ করি। ছয় বছর আগে আমাদের বিয়ে হয়। ঘটনার দিন একটি তুচ্ছ ঘটনায় আমার স্ত্রীর চাচাতো ভাই কাউছার দলবল নিয়ে ঝগড়া শুরু করে। এসময় আমার স্ত্রী ঝগড়া থামাতে এলে তার পেটে লাথি মারে। এতে তার গর্ভপাত ঘটে। আমি ঘটনার বিচার চাই।

হাসাপাতালের গাইনি বিভাগের ডাক্তার হরিপদ সাহা জানান, গৃহবধূর পেটে আঘাতের কারণেই এ গর্ভপাতের ঘটনা ঘটে। বর্তমানে গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার রক্তক্ষরণ এখনও হচ্ছে বলে জানান তিনি।

ভৈরব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাক্তারি সার্টিফিকেট পাওয়ার পর ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক