বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল

hartal-4চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। রবিবার ভোর ৬ টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত দেশব্যাপী এ হরতাল আহ্বান করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের পক্ষে হরতালের ঘোষণা দেন।

বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, ‘জনগণের প্রত্যাশা ছিল ইতোমধ্যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং জনদাবি মেনে নিয়ে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিবে। কিন্তু এ ধরনের কোনো লক্ষণ পরিলক্ষিত না হওয়ায় আমরা আবারও একটি নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি।’

তিনি বিবৃতিতে হরতাল আহ্বানের দাবিগুলো তুলে ধরেন। এতে বলা হয়, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতা-কর্মীকে হত্যা ও গুলি করে পঙ্গু ও আহত করার প্রতিবাদ, দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পূনরুদ্ধারের দাবি, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভুক্ত রেখে হত্যার ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হল। এ ছাড়াও বিবৃতিতে তিনি সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবি, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সকল রাজবন্দীর মুক্তির দাবি জানান।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা