,

খালি বোতল দিয়ে ৫ টাকা না পাওয়ায় ম্যাজিস্ট্রেটের নম্বরে ফোন, ২৫০০ টাকা পেল নাদিম

news-image

বিমানবন্দরের দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরিমানা গুনতে হয়েছে পানির খালি বোতলের বিপরীতে পাঁচ টাকা ফেরত না দেয়ার অভিযোগে । বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট দু’জন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে এ জরিমানা করেন। অভিযোগ করা দুই গ্রাহকের মধ্যে একজন কিশোর, অন্যজন তরুণ।

অভিযোগকারীদের একজন নাদিম হোসেন নবম শ্রেণির ছাত্র। অভিযোগকারী অন্যজন নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় তার পরিচয় জানায়নি কর্তৃপক্ষ।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল বলেন, ওই কিশোর ও তরুণ বিমানবন্দরে এসেছিল বিদেশফেরত পরিবারের সদস্যদের নিয়ে যেতে। অপেক্ষার ফাঁকে তারা বিমানবন্দরের ক্যানপির বাইরের দিকে অবস্থিত দু’টি দোকান থেকে পানি ও কোমল পানীয় কিনেছিল।

দাম দিতে গিয়ে তারা দেখতে পায়, দোকানি বোতলের গায়ে লেখা দামের চেয়ে পাঁচ টাকা বেশি রাখছেন। দোকানের এক পাশে টাঙানো ব্যানারে লেখা আছে যে খালি বোতল ফেরত দিলে পাঁচ টাকা ফেরত দেয়া হবে। অথচ দোকানি সে বিষয়ে কিছু বলছে না। দোকানিকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে জানায়- বোতল ফেরত দিয়ে পাঁচ টাকা নিতে হলে নাকি আরও পাঁচ টাকা দিতে হবে!

ম্যাজিস্ট্রেট বলেন, বাধ্য হয়েই তারা কল দিলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের নম্বরে। অপরাধী দুই দোকানির প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিধান অনুযায়ী অভিযোগকারীরা আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ২৫০০ টাকা করে বুঝে নিয়েছেন। তিনি বলেন, এ বয়সে নিজের অধিকার সচেতন হয়ে সে ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেছে। এটা প্রশংসাযোগ্য কাজ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর