,

হিজড়া সেজেও রক্ষা হলো না, ১০ বছর পর মা’দকের আ’সামিকে ধরলো পুলিশ

news-image

দশ বছর আগে ১০০ গ্রাম গাঁজাসহ রাজধানীর নিউমার্কেট থানা পুলিশের হাতে ধরা পড়েছিলেন মা’দক ব্যবসায়ী মো: সুমন (৩১)। ওই সময় তার নামে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।

পরবর্তী সময়ে তিনি আদালত থেকে জামিন নিয়ে পুলিশের চোখ ফাঁ’কি দিয়ে হিজড়া দলে যোগ দেন। আত্মগোপনের উদ্দেশ্যে চেহারার পাশাপাশি নিজের নামও পাল্টে ফেলেন সুমন। কিন্তু তাতেও রক্ষা হলো না, অবশেষে পুলিশের জালে আটকে পড়েছেন তিনি।

রোববার (০৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর নীলক্ষেত বই মার্কেটের সামনে অভিযান চালিয়ে সুমনকে আটক করে নিউ মার্কেট থানা পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন নিউ মার্কেট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনসার মাহমুদ (আলী)।

আটককৃত আ’সামি সুমন নিউ মার্কেট ১ নং গেট এলাকার (ভাসমান) সহিদের পুত্র। হিজড়া দলে যোগ দেওয়ার পর তিনি বৃষ্টি হিজড়া পরিচয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকতেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৬ জুলাই রাত ৮টার দিকে বিভাগীয় রেইডিং পার্টি নিয়ে নিউ মার্কেট ১ নং গেটের সামনে ফুটপাতের উপর আ’সামি সুমনকে ঘেরাও করে দেহ তল্লাশী করা হয়। এসময় তার প্যান্টের প্যাকেট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পরবর্তী সময়ে তিনি আদালত থেকে জামিন নিয়ে হিজড়া দলে যোগ দিয়ে আত্মগোপনের চলে যান।

জানা যায়, উক্ত মা’দক মামলায় ২০১৭ সালের ডিসেম্বরে আদালত আ’সামি সুমনকে ৬ মাসের সাজা ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। তবে আ’সামি পলাতক থাকায় ২০১৮ সালের ২ জানুয়ারি তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। রায়ের পর সে ২০ মাস ছদ্মবেশে ছিল। তবে অবশেষে পুলিশের হাতে আটক হয়েছেন মা’দক ব্যবসায়ী সুমন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকালে নিউ মার্কেট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনসার মাহমুদ (আলী) সময়ের কণ্ঠস্বরকে বলেন, দুই বছর আগে দায়িত্ব পাওয়ার পর থেকেই আমি সুমনকে ধরতে মাঠে নামি। বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে জানতে পারি আ’সামি সুমন বৃষ্টি হিজড়া সেজে ঘুরে বেড়াচ্ছে। পরে তাদের দলনেতাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হই বৃষ্টি হিজড়াই সেই মা’দক মামলার আ’সামি।

তিনি বলেন, পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য সুমন হিজড়া দলে ঘুরে বেড়াতেন। দেড় বছর আগে হাইকোর্টের সামনে তাকে আটক করতে গেলে জামা-কাপড় খুলে দৌড়ে পালিয়ে যায়। তারপর থেকে সে আ’ত্মগোপনে ছিল।

জানতে চাইলে নিউ মার্কেট থানার ওসি ওপারেশন মো: শের আলম সময়ের কণ্ঠস্বরকে বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল রাতে মা’দক মামলার আ’সামি সুমনকে আটক করে পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান