,

বদলি চেয়ে বোরখা পরে অফিস করছেন সেই সাধনা

news-image

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ডিসির সাথে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া গোপনীয় শাখার অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনা বদলি চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন।

এছাড়া গোপনে অফিস করছেন সাধনা। বোরখা পরে মুখে নেকাব লাগিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যাতায়াত করছেন। অসুস্থতার কারণ দেখিয়ে ৭ আগস্ট ৩ দিনের ছুটির আবেদন করলে তা মঞ্জুর হয়। ছুটি কাটিয়ে ১ সেপ্টেম্বর ফের অসুস্থতার কারণ দেখিয়ে ৫ দিনের ছুটির আবেদন করলে তা নামঞ্জুর করেন নবাগত জেলা প্রশাসক মো: এনামুল হক।

প্রতিদিন পৌনে ৯টায় রিকশাযোগে ডিসি অফিস প্রাঙ্গনে নামেন সাধনা। সবার অগোচরে সিঁড়ি বেয়ে জেলা প্রশাসকের গোপনীয় শাখার প্রটোকল অফিসার মো: সাখাওয়াত হোসেনের কাছে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে ৫ মিনিট অবস্থান করে দ্রুত কর্মস্থল ত্যাগ করেন তিনি। ডিসি আহমেদ কবীর ও সানজিদা ইয়াসমিন সাধনার যৌন কেলেঙ্কারির ঘটনায় সাধনার ডিসি অফিসে যাতায়াতে ক্ষোভ প্রকাশ করেছে জামালপুরের নানা শ্রেণী-পেশার মানুষ।

এদিকে ২৯ আগস্ট বৃহস্পতিবার ডিসির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ৫ সদস্যের এই তদন্ত কমিটির ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। তদন্ত সম্পন্ন না হওয়ায় ৮ সেপ্টেম্বর রোববার থেকে আরো ১০ দিনের তদন্তের সময় বাড়ানো হয়েছে।

তদন্তের সময় বাড়ানো নিয়ে জামালপুরের মানুষের মধ্যে শুরু হয়েছে কানাঘুষা। তদন্তের নামে সময়ক্ষেপণ করে ডিসিকে বাঁচানোর চেষ্টা না করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামালপুরের মানুষ।

এ ব্যপারে জামালপুরের নবাগত জেলা প্রশাসক মো: এনামুল হক বলেন, সাধনা বদলীর আবেদন করেছে, সেটা তদন্ত কমিটি দেখবে। যেহেতু চাকরি থেকে বাদ পড়েনি, এখনো কর্মরত রয়েছে, তাই হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে চলে যাচ্ছে। তদন্তের বিষয়ে তিনি আরো বলেন, সময় বৃদ্ধি করা হয়েছে। সঠিক তদন্তে উপযুক্ত বিচারের আশ্বাস দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর