সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে দুই ওসির বাড়িতে চুরি

news-image

সহোদর দুই ভাই বাংলাদেশ পুলিশ বাহিনীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত। সবুর মিয়া দিনাজপুর সদর পিবিআইয়ের ওসি ও বাবুল মিয়া ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি।শনিবার রাত ১টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামে তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

বাড়ির কেয়ারটেকার আমেনা বিবি জানান, গভীর রাতে চোরেরা ঘরের স্টিলের দরজার হুক খুলে ভেতরে ঢুকে দুটি ঘরের মালামাল চুরি করে নিয়ে গেছে।বাড়ির মালিক ওসি সবুর মিয়া বলেন, চোরেরা পরিকল্পিতভাবে এ চুরি সংঘটিত করে। আমার দুটি রুমের দুটি আলমিরা ভেঙ্গে কিছু নগদ অর্থ, জমির দলিল, জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে ওসি বাবুল মিয়া জানান, তাদের গ্রামের বাড়ির চুরির ঘটনাটি পরিকল্পিত।বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোসাবেরুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক